বিশ্বাসে বিভ্রাট
-------------- মোঃ রুহুল আমীন ।
শুধু নবী রসুল নয়,
মরেও অমর আজও
কুখ্যাত নাস্তিক ফেরাউন নমরুদ ।
ঈস্বরে বিশ্বাস নেই বলেই
ফেরাউনরাই
যুগে যুগে মুক্তমনা,
শ্রেষ্ঠ মানব ।
ওদের নিয়ে
তাই কারও প্রশ্ন নেই কোন ,
নেই কোন বিতর্ক বিবাদ ।
তর্ক বিতর্ক বিবাদ শুধু
নবী-রসুল আর তাদের
অনুসারীদের ঘিরে
যাদের অন্তর
নিরন্তর নিবিষ্ট স্রষ্টায়,
নিমগন ধ্যানে উপাসনায়,
বিমুগ্ধ স্রষ্টার সৃষ্টি-বৈচিত্রে
মহিমায়, রহস্যময়তায় ।
ওঁরা তাই ধর্মান্ধ সাম্প্রদায়িক,
নয় মুক্তমনা ।
নব্য কত ফেরাউন নমরুদ,
তাদের দোসর অনুসারী
আজও ছড়িয়ে ছিটিয়ে
পৃথিবীর এখানে সেখানে ।
ভাল মানুষের ছদ্ধাবরণে
ওরা আজ মুক্তমনা-উন্মুক্ত উদার,
সমাদৃত সমাজের একাংশের কাছে ।
____*____
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


