কেন
----
আমি তো আকাশ নই যে
ভেঙ্গে পড়ব মাথার উপর,
ঝড় তো নই, যে উড়িয়ে নিব,
ভেঙ্গেচুরে সব করব চুরমার,
প্লাবণ তো নই যে ভাসিয়ে নিব
ঐ অথৈ দূরে, আগুন তো নই
যে জ্বেলেপুড়ে করব ছারখার,
তবুও কেন দূরে থাকা,
দূরে রাখা মোরে ?
কেন তব হৃদাকাশ ভারাক্রান্ত
কোন ভাবনার মেঘে ?
কেন তার অমন প্রশস্ত দোয়ার
বদ্ধ খিলআটা অষ্টপ্রহর ?
কেন নয় আলো, কেন শুধু
ঘন কালো ঘোর অন্ধকার,
দমফাটা বদ্ধ বাতাস,
কেন শুধু অশ্রু টপটপ
তোমার অত প্রিয়?
কেন নয় প্রিয়
বৃষ্টির সাপটে ধরা কিংবা
নিশির শিশির ভেজা
কোমল দুর্বাদল?
---*---
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



