লোকমান হেকিম অনেক
জ্ঞানী ব্যক্তি ছিলেন।তাকে একবার এক
ব্যক্তি জিজ্ঞাসা করে ছিলেন।হুজুঁর
আপনি এত জ্ঞান কাদের থেকে পেয়েছেন।
প্রত্যুত্তরে লোকমান হেকিম বলেছিলেন
আহম্মকদের কাছ থেকে।লোকটি তখন
জিজ্ঞাসা করল হুজুঁর কিভাবে?তখন
লোকমান হেকিম উত্তরে বললেন কেন
আহম্মকরা যা চিন্তা করে তার
উল্টো ভাবলেইতো হয়।আজকাল বহু
লেখক
আছেন যারা নিজেদেরকে নারীবাদী হিসেবে মনে করেন।
কিন্তু তারা নারীবাদ মানে কি সেটাও জানেন
না উপরন্তু প্রচলিত ধর্ম ও
সমাজগুলো কে পুঁজি করে আদিম নাচন
নাচেন।তারা শুধু অপব্যাখ্যা করে ক্ষান্ত
হন না তাদের মতে মেয়েরা রাস্তায় অর্ধ
উলঙ্গ হয়ে বের হবেন আর
উনারা হা করে তাকিয়ে থাকবেন।এটাই
উনাদের জন্য নারীমুক্তি।এনারা শুধু
এটা করে ক্ষান্ত থাকেন না।এনারা আবার
বাংলা সংস্কৃতি নিয়ে বড় বড় বুলিও
ছোড়েন।কিন্তু তাদের মাথায় এটা নেই
যে কোন একটা দেশের সংস্কৃতির
সবচেয়ে বড় একটা অংশ বা উপাদান
হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতি।যাই হোক
আহম্মক ভাইয়েরা এত দিন
ধরে মানুষকে আপনারা এভাবে শিক্ষা দিয়ে যাওয়ার
জন্য অসংখ্য ধন্যবাদ।তবে এবার
আপনারা কিছু শিখুন।সত্য এবং আলোর পথ
কোনটি বোঝার চেষ্টা করুন।প্রকৃত
নারীমুক্তির পথ খুজুন।
ধর্মকে পুঁজি করে নারীবাদের নামে ধর্মের
অবমাননা করার এসব ভাওতবাজি বন্ধ
করুন।
বি:দ্র: লেখাটি কোন সমাজ কিংবা
ব্যক্তিকে এককভাবে উদ্দেশ্য
করে লেখা হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


