somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিপজল এবং বাংলা সিনেমার (আংশিক রঙিন) ইউ-টার্ন (১ম কিস্তি)

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১ম কিস্তি)

বাংলাদেশি সিনেমা, মানে বাংলাদেশের মূলধারার সিনেমা, অবশেষে ঘুরে দাড়াতে শুরু করেছে। অশ্লীলতা ও অতি-সহিংসতার যে লজ্জাজনক অভিযোগ এতদিন মাথায় নিয়ে ছিল বাংলা সিনেমা তা এখন অনেকটাই ঘুচে গেছে। অশ্লীলতার সেই রমরমা প্রকাশ আর নেই; বলা যায় একেবারেই নেই। সহিংসতাও কমে গেছে উল্লেখযোগ্য হারে। এসবের ফলে হোক, হোক না জানা অন্য কারণে, ছবিগুলো আবার ভাল ব্যবসাও করছে। এই ঈদে হলে আসা চারটি ছবিই এসব কথার নতুন প্রমাণ।

পুরাতন অভিযোগ আর নতুন আসা পরিবর্তন বা সাফল্য-- দুক্ষেত্রেই নায়ক-খলনায়ক যাই বলুন, তালিকার প্রথমদিকে যিনি থাকবেন তিনি ডিপজল। কাজী হায়াতের আম্মাজান (১৯৯৯) ছবিতে নায়ক মান্নার সাথে খলনায়ক হিসেবে জুটি বেঁধে ডিপজল বাংলা সিনেমায় সহিংসতার মাত্রা বাড়িয়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। এমনকি, ‘অভিনেতা ডিপজলের মাধ্যমেই সহিংসতানির্ভর ছবিগুলোতে অশ্লীল খিস্তি-খেউরের আমদানি ঘটে’ বলেও অভিযোগ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প: সংকটে জনসংস্কৃতি (ঢাকা: শ্রাবণ, ২০০৮) বইয়ের লেখক গীতি আরা নাসরীন ও ফাহমিদুল হক।

সেই ডিপজলই বাংলাদেশি সিনেমার মহা দুর্দিনে নিজেকে ত্রাণকর্তা প্রমাণ করে ছেড়েছেন। গত বছর খানেক সময়ে তাঁর প্রযোজিত সবগুলি ছবিই ভাল রকম ব্যবসায়িক সাফল্য পেয়েছে। রুপালি পর্দায় নিজেও আবির্ভূত হচ্ছেন নতুন নতুন রূপে। অসহিংস সৎ চরিত্র থেকে শুরু করে এখন তিনি পূর্ণাঙ্গ নায়ক।

ডিপজল প্রযোজিত কোটি টাকার কাবিন, দাদীমা, পিতার আসন, মায়ের হাতে বেহেস্তের চাবি ছবিগুলো ধারাবাহিকভাবে সুপারহিট হয়েছে। প্রতিটি ছবিই অশ্লীলতামুক্ত পারিবারিক গল্পের ছবি। এর মধ্যে এফ আই মানিক পরিচালিত মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯) রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সর্বাধিক ব্যবসা করে। এই ছবিতে নায়ক চরিত্রে ছিলেন বর্তমান সময়ে সবচেয়ে সফল শাকিব খান। তাকে ছাপিয়ে ডিপজলের চরিত্রই এখানে প্রধান ছিল।

সেই ছবির সাফল্যের পর এবার, মনতাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ ছবি দিয়ে পূর্ণাঙ্গ নায়ক চরিত্রেই আবির্ভূত হলেন ডিপজল। শুধু আবির্ভাবই নয়, অভিনয় করলেন, দর্শকদের ছবি দেখালেন, মন জয় করলেন পর্যন্ত। এই ঈদে মুক্তি পাওয়া বাকি তিন ছবির নায়ক শাকিব খান। তাও আবার এর মধ্যে দুটি ছবিতে তিনি অপু বিশ্বাসের সাথে জুটিবদ্ধ! তারপরও শাকিবের ক্রেজ, অপু-শাকিব জুটির দর্শকপ্রিয়তাকে পিছনে ফেলে কাজের মানুষ ছবিই এই ঈদের সফলতম ছবির খেতাব পেতে যাচ্ছে।

তো, কী এমন ছিল সেই সিনেমায়?

(তা জানতে পড়ুন আগামীকাল প্রকাশিত ২য় কিস্তি)

...........
লেখাটি পাঠের সুবিধার্থে সামুতে তিন কিস্তিতে দেওয়া হবে।
পুরো লেখার একটি সংক্ষিপ্তরূপ 'ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা' শিরোনামে মিডিয়াওয়াচ পত্রিকায় (নতুন রূপে ও নবতর মেজাজে, বর্ষ ১, সংখ্যা ৪) প্রকাশিত হয়। (Click This Link)
ঐ সংস্করণে শিরোনামসহ অন্যত্র 'ডিপজল-স্তুতি'র বেশির ভাগ অংশ সযতনে ছেঁটে দিয়ে বাধিত করা হয়। এখানে ঐ অংশ উদ্ধার করলাম। সাথে সামান্য পরিমার্জনাও করা হল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×