somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমান্টিক ৪টি কাজ!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠেই একটি সুন্দর সকাল কে না চায় বলুন? বিশেষ করে ছুটির দিনের সকাল গুলো। আর আপনার পাশে যদি থাকে আপনার ভালোবাসার মানুষটি, তাহলে তো সকালটা অবশ্যই রোমান্টিক মুডের হওয়া চাই। অনেকেই হয়তো ভাবছেন সকালের আবার রোমান্টিকতা কী! সকালটা তো ব্যস্ততার সময়। প্রতিদিন সকালে উঠেই তো নাস্তা বানানো, অফিসে যাওয়া কিংবা বাচ্চাকে স্কুলে নেয়ার ব্যস্ততা শুরু হয়ে যায়। ছুটির দিনেও কি কাজ কিছু কম থাকে? এর মধ্যে রোমান্টিক হওয়ার সময় কোথায়?খুব বেশি কিছুই করতে হয় না একটি সকালকে রোমান্টিক করে তুলতে। প্রয়োজন শুধু একটু ইচ্ছা শক্তি ও ভালোবাসার। সকালটা রোমান্টিক হলে সারাদিনের কাজের উপর এর প্রভাব পড়বে। সুন্দর একটি ভালোবাসাপূর্ণ সকাল শুরু করলে সারাদিন আপনার মন ভালো থাকবে এবং কাজে কর্মে উৎসাহ বাড়বে। আসুন দেখে নেয়া যাক সকালটাকে রোমান্টিক করে তোলার ৪টি সহজ উপায়।
আলিঙ্গন করুন
ভাবছেন এক সঙ্গেই তো ঘুমাচ্ছেন প্রতিদিন সঙ্গীর সাথে, তাহলে আবার আলাদা ভাবে সকালে জড়িয়ে ধরার প্রয়োজন কী… তাই না? সকাল বেলা এমনিতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। আর তাই ঘুম থেকে ওঠার পর বিছানায় যতক্ষন থাকবেন সেই সময়টুকুকে রোমান্টিক করে তুলুন। সকাল সকাল আপনার সঙ্গীটিকে ভালোবেসে আলিঙ্গন করে ঘুম থেকে ওঠান। সকাল বেলার একটুখানি ভালোবাসা বিনিময়ে দুজনের সম্পর্ক রোমান্টিক থাকবে চিরকাল।
পছন্দের গান ছাড়ুন
সকাল বেলা গান শোনার জন্য সবচেয়ে ভালো সময়। সকাল বেলা ঘুম থেকে উঠেই দুজনে মিলে চা কিংবা কফি খেতে খেতে দুজনের প্রিয় কোনো গান শুনুন। তবে গানটা অবশ্যই হালকা ধরণের রোমান্টিক গান হতে হবে। গানের বদলে শুধু মিউজিকও শুনতে পারেন। জানালার পাশে দাঁড়িয়ে কিংবা বিছানায় বসে দুজনে দুই কাপ চা/কফি নিয়ে গান শুনে সময় কাটালে সারাদিন বেশ ভালো থাকবে মন।
তৈরী করুন পছন্দের নাস্তা
স্ত্রীরা সকালের নাস্তা বানানোর সময় সঙ্গীর পছন্দের দিকে গুরুত্ব দিন। আপনার সঙ্গীটি কি খেতে ভালোবাসেন কিংবা তাঁর কি খাওয়া উচিত সেটা সব সময় মাথায় রেখে নাস্তা তৈরী করুন। নিয়মিত একই ধরণের একঘেয়ে নাস্তা না বানিয়ে চেষ্টা করুন খাবারে বৈচিত্র্য আনতে। মাঝে মাঝে নাস্তাটা সুন্দর করে সাজিয়ে দিন। নাস্তার উপর সস দিয়ে এঁকেই জানিয়ে দিতে পারেন ভালোবাসার কথা। আজকাল অনেক স্বামীই স্ত্রীকে সাহায্য করেন ঘরের কাজে। ছুটির দিনে স্বামীরাও তাই সাহায্য করতে পারেন ভালোবাসার নারীকে। দেখবেন খুনসুটি করতে করতে চমৎকার একটা নাস্তা পর্ব অতিবাহিত করা যাবে।
দুজনে হেঁটে আসুন পার্ক থেকে
আপনার বাসার আশে পাশে যদি হাঁটার সুন্দর কোনো জায়গা কিংবা পার্ক থাকে তাহলে দুজনে মিলে ছুটির সকালে কিছুক্ষন হেঁটে আসুন। সম্ভব হলে রোজই যান। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট করে হাঁটলে দুজনে দুজনকে কিছুটা সময়ও দেয়া হয় আবার শরীরের বেশ কিছু ক্যালোরিও কমে। তাছাড়া সকালে হাঁটার ফাকে পার্কের সবুজ গাছপালা আর সকালের রোদে মনটাও বেশ ভালো হয়ে যায়। হাঁটার ফাঁকে পার্কের বেঞ্চে বসে দুজনে কিছুক্ষন গল্পও করে নিতে পারেন, সেরে নিতে পারেন সংসারের আলাপ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×