রূপার সাথে কথা বলার আজ বহুদিন হয়ে গেলো ।
আজ আট বছর পরের এক বিকেলে রূপা বলল,
‘তুমি কখনো আমাদের এই বন্ধুত্বটা নষ্ট করো না’ ।
হিপা জানতে চায়, ‘ঠিক বুঝলাম না, মানে এমনটা কেন বলছ’ ?
নিশ্চুপ থাকে রূপা কিছুক্ষণ, তারপর…….তার একটু পরেই বলে, ‘নাহ, এমনি...এমনি বললাম’ ।
এই এমনির উত্তর হিপার খুব জানতে ইচ্ছে করে, কিন্তু পরক্ষণেই ভাবে...না, থাক।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



