অনেকদিন পর রূপার সাথে কথা হলো। রূপা অনেক কথা বলে ফেলল এক নিঃশ্বাসে।
হিপা চুপ করে থাকে, কোনো কথা যেন নেই আর তার ।
সব কটা জানালা বন্ধ হয়ে যাওয়ার মত করে যেন হিপার সবগুলো কথাই শেষ হয়ে গেছে…….
তবুও রূপা বলে যায়,কথা যেন শেষ হতে চায় না, রাজ্যের কথা জমা পড়ে আছে যে…………..!
একসময় রূপার কথা শেষ হয়। তারপরও রূপা কথা খুঁজে বেড়ায়, “এই আমার বিয়ের গিফট কোথায়?”
নিশ্চুপ হিপা কোনো কথা না বলে ব্যাকপ্যাক থেকে নীলক্ষেত থেকে কেনা খাকি একটা কাগজে মোড়ানো একটা বই বের করে বাড়িয়ে ধরে রূপার দিকে—হুমায়ুন আহমেদের ‘কহেন কবি কালি দাস’ ।
নিশ্চুপ হিপার দিকে অদ্ভুত চোখে রূপা তাকায়............’এখনো!’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



