somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্মু,

১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ছোট্ট বেলা থেকে তোমার কথা শোনা হয় নাই কখনো। শীতের ভোরে ঘুম থেকে উঠানোর জন্য তুমি ডেকেই যেতে অবিরাম, ক্লান্তি আসতো না তোমার কখনো। তোমার বকুনিতে ক্লান্ত হয়ে একসময় আমি-ই বিছানা ছেড়ে দিতাম। সেই ক্লাশ থ্রি তে পড়ার সময় সিগারেট খেতে গিয়ে তোমার হাতেই প্রথম ধরা ! বলেছিলে, ''তোর আব্বুকে বললে কী হবে জানিস তো ! জবাই দেবে তোকে !'' অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল সেদিন, সেটাও তোমার ভয়ে না ! আব্বুর কঠিন শাস্তির ভয়ে। কিন্তু কখনোই তুমি সেটা আর আব্বুকে বল নাই। যতদিন তোমার আশে পাশে ছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ কখনো মিস হয় নাই, কোরান পড়া মিস হয় নাই। এখন তোমার সেই ছেলের দিনে মাঝে মাঝে এক ওয়াক্ত নামাজ –ও পড়া হয় না ! তুমি বলেছিলে,’’ সিগারেট খাবি না বলে দিচ্ছি, প্লিজ,আব্বু না! একদম খাবি না সিগারেট’’ তোমার এই কথাটাও রাখা হয় নাই। আম্মু, তোমার ছেলে এখন চেইন স্মোকার না হলেও প্রায় প্রফেশনাল স্মোকার। সপ্তাহে অন্তত একদিন কোরান পড়তে বলেছিলে , শেষ কবে কোরান হাতে নিয়েছি আমার মনে পড়ে না , আম্মু। তোমার কাছে গোপন ছিল না কিছুই, অথচ আম্মু জান, তোমার সাথে এখন আমি অজস্র মিথ্যে বলি। কতবার জ্যামিতি বক্স , স্কেল হারিয়ে ফেলছি ! সবার বকা-ঝকার মাঝে একমাত্র তুমি-ই বলে উঠতে, ''তুই যে হারিয়ে যাস নাই এইটাইতো অনেক বেশি, যা হাত -মুখ ধুয়ে নে'' । তোমার কোনো ব্লগার আই ডি নাই। এই পোস্ট তুমি দেখবে না কখনোই, তাই কত সহজেই না কথাগুলো বলে ফেলছি ! আম্মু, খুব মনে পড়ে নাইন-টেনে পড়ার সময় প্রতিদিন আমি ঘুম থেকে উঠার ঘন্টা দুয়েক আগে উঠে তুমি রুটি বানানো শুরু করতে, আমার জন্য টিফিন তৈরী করে দিতে। তোমার হাতের বানানো সেই টিফিন অগ্রাহ্য করে রূপার প্রাইভেট টীচারের বাসার সামনে এসে দাঁড়ানোর জন্য কতদিন না খেয়ে চলে এসেছি…………………. তার কোনো হিসেব আমার জানা নাই। আজ যখন ক্ষুধার জ্বালায় কবীরের দোকানে ক্লাশ শুরু হওয়ার পরও চরম অখাদ্য নুডুলস খাওয়ার জন্য লাইন দেই তখন খুব মনে পড়ে আম্মু, তোমার হাতের সেই পরম যত্নে মাখানো ফুলে উঠা রুটিগুলোকে আর তোমার সেই ধমক/ চিৎকার কতবার অগ্রাহ্য করে ফেলে এসেছিলাম রূপার জন্য। সেই রূপা মাত্র একদিনে আমার কাছে তামাটে হয়ে গেল কত সহজে ! অথচ তুমি ঠিক-ই তোমার তিনটি ছেলেকেই প্রাচ্যের অক্সফোর্ডে পাঠিয়েছ কী নিদারুণ জীবন সংগ্রামের মধ্য দিয়ে! তোমার ছেলেরা অনেক পরীক্ষায় পাশ করবে, হয়তো অনেক উচ্চতর ডিগ্রী অর্জন করবে.......... কিন্তু জীবন সংগ্রামের পরীক্ষায় তুমি যে পি.এইচ. ডি অর্জন করেছ তার………হাজার ভাগের এক ভাগের-ও সমকক্ষ হতে পারবে কী তাদের সেই অর্জন ! আম্মু, তোমার এই অপদার্থ ছেলেটা তোমার জন্য কিছুই করতে পারে নাই । কখনো পারবে বলেও মনে হয় না । তোমার কোনো কথাই যে সে কখনো শোনেনি ! সে কীভাবে মিছেমিছি করে বলবে, ''আম্মু, তোমায় অনেক ভালোবাসি'' !!
(সংগৃহীত: জীবন থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×