somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিকোটিনের নিঃস্বার্থ ধোঁয়া

৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের কথা তখন আমি অনার্স ১ম বর্ষে ভর্তি হতে গিয়ে স্লিপ করেছি। বছর খানিকের জন্য ছুটি-পড়াশোনার ঝামেলা থেকে অনেকটাই মুক্ত বলা যায়। কোচিং নামক মহা দায়িত্ব ফেলে দিয়ে বাড়ি বসে আছি। এক আন্টি বাবাকে বললেন তার মেয়ে সেবার এস এস সি পরীক্ষা দেবে। আমি যেন একটু গণিত আর রসায়ন টা পড়াই । বাবা আমাকে পড়াতে বললেন। আমি মনে মনে তো ব্যাপক বিপদে পড়ে গেলাম-পাশ কাটিয়ে যেতে বাবাকে বললাম, বাবা আমার তো আগামী বছর যেভাবেই হোক চান্স পেতে হবে-আমার সময় নাই। বাবা হুঙ্কার দিয়ে বললেন এই জন্যই বুঝি সারাদিন টইটই করে মিল্লাদের বাসার সামনে পাওয়া যায় তাই না! তা আগামী বছর পরীক্ষা দিতে কোনো কোচিং এর নাম গন্ধ যেন না শুনি, আমি কিন্তু আর টাকা পয়সা দিতে পারব না। বাবা 'র কথায় বিশেষ পাত্তা দিলাম না। বাঁচা গেছে এটাই বড় কথা। সেই কবে রসায়ন পড়ছি এস এস সি-র , এতোদিনে খেল খতম । যাই হোক আমি আবার টইটই রাজ্যে ফিরে গেলাম। টইটই রাজ্যের প্রতিষ্ঠাতা বন্ধুবর রাজু (যার কিনা চান্স পাওয়ার ১০০% সম্ভাবনা থাকতেও পায় নাই কিছুতে- সেখানে who the hell is me!!!) বলল দোস্ত যে-করেই হোক আগামী বছর চান্সটা কিন্তু নিতেই হবে - অলরেডি মানসম্মান কিন্তু প্লাস্টিক হইয়া গেছে। আমিও মাথা নাড়লাম। এদিকে বালিকার আম্মাজান আবার আমার আম্মুর কাছে ধরা দিয়েছেন , আমি যেন একমাস হলেও তার কন্যাকে পড়াই। আমি এইবার বন্ধু শফিক(আমাদের ব্যাচের অন্যতম সফল পাপী যে কিনা SUST- এ পরিসংখ্যান পেয়ে মহাখুশি ছিল) কে ধরিয়ে দিলাম। বালিকার আম্মা বললেন শফিক তো বাসায়-ই থাকে না সে তো অনেক ব্যস্ত ক্লাশ করতে হয় সে তো এখন হলে থাকে। আমি পুরাই ধরা খাইয়া গেলাম। রসায়নের রস আস্বাদনে আমাকে আবারো বই খুলে বসতে হলো । যাই হোক মাসখনিক পড়ানোর পর সেই বালিকার সাথে আর যোগাযোগ হয় নাই। দীর্ঘদিন পর আজ সেই বালিকার সাথে মোহাম্মদপুরের রাস্তায় ধরা, স্যার ! আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি বালিকা আমার দিকে তাকিয়ে তার সেই স্বভাব সুলভ হাসি। জানলাম সে এখন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পরছে-১ম বর্ষে। কথা বলার এক পর্যায়ে ব্জানতে চাইলাম পড়াশোনার কী অবস্থা? বালিকার সেই স্বভাব-সুলভ উত্তর- ''পড়তে আর ভালো লাগে না স্যার'' এইবার আমি একটু ভালো করে তাকিয়ে দেখি কী ভুল-টাই না করে ফেলেছি! বালিকা যে আর বালিকা নাই!.......কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি একখানা পঙ্খিরাজ(বাইক) নিয়ে নায়ক হাজির । বালিকা বলল স্যার যাই, ভালো থাকবেন। আমি একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস ছেড়ে পাশের দোকানীকে হাত বাড়িয়ে দিলাম নিকোটিনের নিঃসার্থ ধোঁয়ার সন্ধানে............. ''মামা, একটা বেনসন লাইট হবে?''
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×