বালিকার চোখে চীনের প্রাচীর সম স্বপ্ন,
বালকের চোখ যখন কিনা গন্তব্যের নিশ্চয়তা খুঁজতে ব্যস্ত।
বালিকার মনে হাজার কথার সুতোবিহীন মালা,
বালকের মন তখন কথা-শূন্য।
মাঝরাতের পরেও বালিকার কথা বলার অফুরন্ত সময়........
বালকের নিকোটিনের নিঃসার্থ ধোঁয়া শেয়ার করার-ও সময়টুকু নেই।।
একদিন বালকের সময় ছিল, কথা ছিল, স্বপ্ন ছিল
কিন্তু বালিকা ছিল না !
হুমায়ুন স্যার বলেছেন,
পৃথিবীতে সৃষ্টিকর্তার কাছে মানুষের কিছু চাইতে নেই। কারণ সৃষ্টিকর্তা কারো চাওয়া-ই অপূর্ণ রাখেন না।
আবার রবি বাবু বলেছিলেন,
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না ।।
শেষরাতে পুব আকাশের হেলানো চাঁদের দিকে তাকিয়ে বালক নিকোটিনের নিঃস্বার্থ ধোঁয়ার মাঝে এই দুই পরস্পর বিরোধী বাণীর সমন্বয় খুঁজে বেড়ায়...................................
''পৃথিবীর মানুষের যখন তখন যা খুশি চাইতে নেই
যখন যা চাই তা ভুল করে চাই
যখন কিছু পাই তখন সে পাওয়ার মূল্য নাই''

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



