somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মা" [একটি ওয়েস্টার্ন গল্প]-মাটি

০৯ ই জুন, ২০০৯ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ অংশ:

সানচেজের মৃত্যুর খবরে চমকে দিশেহারা হয়ে উঠল ফ্রস্টার। পেড্রোকে নির্দেশ দিল গান ফাইটার যোগার করার। Ranch এ পাহাড়া বসানোর ব্যবস্থা করল। তার স্ত্রী ডেইজির (ফিল এর মা) কাছে ব্যাপারটা ভাল লাগল না। উদ্দিগ্ন হয়ে জানতে চাইল, "কি হয়েছে?" "এক পুরোনো শত্রু আমাকে খুন করার জন্য খুজছে। যে কোন সময় হামলা চলাতে পারে। তুমি আজ ঘর ছেড়ে বের হবে না।" বলে নিরাপত্তা ব্যাবস্থার তদারকি করতে চলল ফ্রস্টার। মিসেস ফ্রস্টার অবাক হয়ে তার গমন পথে তাকিয়ে রইল। স্বামীকে তার এতটা ভীতু কোন দিনই মনে হয় নি।

'ডবল এফ' Ranch এর সামনে ঘোড়া থেকে নামল ফিল। তখনও পুরোপুরি রাত নামে নাই। আবছা আলোয় তিন গানফাইটারকে এগিয়ে আসতে দেখল। একজনকে চিনতে পারল। পেড্রো, অপর দুজন অচেনা। যুদ্ধ করে ভিতরে যাবার রাস্তা তৈরি করার চিন্তা বাদ দিল। একজন বনাম তিনজন, সংখ্যাটা একটু বেশি। হালকা শিস দিয়ে ঘোড়াটা ছেড়ে দিয়ে একটা ঝোপের আড়ালে লুকালো। খুব একটা পরিবর্তন হয়নি Ranch এর। মায়ের শোবার ঘর সে চিনতে পারল। পাহাড়াদারদের ফাকি দিয়ে চলে এল মায়ের ঘরের দড়জায়। ধাক্কা দিতেই দড়জা খুলে গেল। ভীতরে পড়ার টেবিলে Ranch এর হিসাব মেলাচ্ছেন মি: ফ্রস্টার। মিসেস ফ্রস্টার ঘরে নেই। ফিল কে দেখে ভুত দেখার মত চমকে উঠল ফ্রস্টার। টান দিয়ে ড্রয়ার খুলে বের করতে গেল সিক্সশুটার। ফিল এর হাতের পিস্তলের নল তার দিকে চেয়ে আছে দেখে মাঝ পথেই থেমে গেল তার হাত। হিমশীতল কন্ঠে ফিল বলল, "ও কাজ করতে যেও না ফ্রস্টার। আমি তোমার নোংরা রক্তে আমার হাত রঙাতে চাই না। আমি আমার মায়ের সাথে দেখা করতে এসেছি।"

কিচেন থেকে বের হয়েই চমকে গেলেন মিসেস ফ্রস্টার। তার শোবার রুমের দড়জা হাট করে খোলা। অথচ তিনি দড়জা টেনে দিয়ে বের হয়েছিলেন। অজানা আশংকায় ছেয়ে গেল তার মন। দড়জায় ঝুলানো শটগান টেনে নিলেন হাতে। সতর্ক পায়ে এগিয়ে চললেন শোবার ঘরের দিকে। দড়জায় দাড়িয়ে ভীতরের দৃশ্য দেখে শিউরে উঠলেন। নিরস্ত্র স্বামীর দিকে অস্ত্র উচিয়ে আছে এক অচেনা যুবক। দেরী না করে শটগান উঠিয়ে গুলি ছুড়লেন তিনি।

শেষ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×