একটা নিস্তব্ধ রাত।
অনেক না পাওয়ার হিসাব কষে-
লাইট অফ করে শুয়ে পড়া।
স্মৃতিরা ডান ঝাপাটাতে থাকে অনবরত।
কবিতারা ছন্দ হারায়,
হারায় শব্দ।
তবু নিয়ত ঘূর্ণায়মান ফ্যানের মতো-
এক একটি দিন, এক একটি রাত কাটে।
শুধু নিস্তব্ধ রাত মাঝে মাঝে থমকে দাঁড়ায়
জীবনানন্দের কবিতা নিয়ে
অথবা,
স্যামুয়েল বেকেটের রচনার অনুবাদ হাতে।
প্রেয়সী চলে যাওয়ার মতো ন্যাকা ন্যাকা ঘটনার সঙ্গে
মিশে যায় অনন্তের শূন্যতা।
পড়ে থাকে, কেবল ধূসর স্মৃতি আর অনাগত কৃষ্ণপক্ষের ভবিষ্যৎ।
সুব্রত দত্ত
রাত: ১টা ২০মিনিট
৩১ মে ২০১৬ খ্রি:
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



