আমাকে আপনি চাইলেই গালি দিতে পারেন। কারণ-
১. আপনি যদি অহিন্দু হন, আমাকে মালাউন বলতে আপনার অধিকার আছে।
২. আমি পুরুষ, সুতরাং নারীবাদী হলে সকাল-বিকাল গালি দিতে পারেন।
৩. আমি প্রাতিষ্ঠানিক ধর্মে আস্থাশীল নই জেনে আমাকে 'নাস্তিক' বলে গালি দিতে পারেন [এই দেশে নাস্তিক শব্দটা শতকরা অন্তত ৭০ ভাগ মানুষ গালি হিসেবে ব্যবহার করে]
৪. আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী, প্রগতিশীলরা আমাকে 'বেকডেটেড' বলে তাচ্ছিল্য করতেই পারেন।
৫. আমি এমন কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছি যার নাম শুনেই অনেকের যৌন শুড়শুড়ি জাগে, তারা আমাকে নিয়ে ব্যঙ্গ করতে পারেন।
৬. আমি এমন পেশায় নিয়োজিত যে পেশাকে একই সঙ্গে আপনারা 'মানুষ গড়ার কারিগর' বলেই 'মূর্খর বাচ্চা' 'আহাম্মক' ইত্যাদি বলে থাকেন। এবং এই পেশাকে 'শেষ অপশন' 'অযোগ্যদের স্থান' ইত্যাদি বিবেচনা করেন।
৭. নিঃসন্দেহে এমন একটি ফালতু পোস্টের জন্য আমি আরো কিছু গালির যোগ্য।
[বি. দ্র.: একটু আবেগধর্মী লেখা। মনটা খারাপ। গালি খেতে খেতে নাজেহাল। ক্ষমা করবেন।]
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



