১.
শুনেন, শুনেন দেশবাসী, শুনেন দিয়া মন
আজব এই দেশের কথা করিব বর্ণন।
একাত্তরে নয়টি মাস করিয়া যুদ্ধ
জন্ম নিল নতুন রাষ্ট্র, এ কথা সত্য।
ইতিহাসের পাতা পাতা ভরল সকলে
বিদেশিরা বলে কিন্তু ভিন্ন কথা রে-
ভারত আর পাকিস্তানের যুদ্ধ হইল
মাঝখানে এই বঙ্গ নাকি যুদ্ধক্ষেত্র!
সে সব নিয়ে আমাদের কোন চিন্তা নাই
একজনরে নিয়া নাচি আর বই ছাপাই।
এমনি করে চুয়াল্লিশটি বছর শেষে
দেশের দশা দেখে বিধাতা হাসে। [০৭/০৬/১৬]
(একটি ধারাবাহিক রচনা। আরও আসবে)
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



