somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধেয় ইমাম সাহেব, আপনার আজকের ( ২৫-৪-২৬ খ্রিঃ) খুতবার সাথে একমত হতে পারলাম না ।

২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিয়ারা যেহেতু ইসলামের মৌলিক আকিদায় গলদের মধ্যে আছে, এখনো তওবা করে তাদের ভুল স্বীকার করছে না, সেহেতু তারা মুসলিম হিসেবে দাবী করলেও তারা এখনো মুসলিম হতে পারেনি । এ কথা ঠিক ।

কিন্তু এই দেশের মানুষ ইরাণকে সাপোর্ট করছে কি কারণে ? সবাই কি গাধা না কি ?

বাংলাদেশ রাষ্ট্রটা যে তেলের সংকটে নিমজ্জিত হয়ে গেল একটা পররাষ্ট্রনীতিগত ভুলের কারণে, তাকে আপনি কি মনে করেন ?
অথচ আপনারা মুসলমান হয়ে আমেরিকাকে সমর্থন করলেন ? কেন ? তাদেরকে সমর্থন করলেন কুরআনের কোন আয়াতের রেফারেন্সে ? কোন হাদীস এর দোহাই দিয়ে , বলবেন কি ?

অথচ রাসুল(সঃ) যখন এক বেদুইনের লাশ যাবার সময় তার সাহাবীদের সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে বললেন, তখন সাহাবীরা বলেছিলেন, “ সে তো মুসলিম ছিল না, তাহলে আমরা উঠে দাড়িয়ে সম্মান করলাম কেন ? “ তার জবাবে রাসুল(সঃ) কি বলেছিলেন ? আপনি কি জানে না সে হাদীস ? তিনি বলেছিলেন, “ সে কি আদম সন্তান ছিল না ? আদম সন্তান কি তোমাদের ভাই নয় ? সে কাফির ছিল, সে হিসেব সরাসরি আল্লাহর কাছে । সে আল্লাহর কাছে চলে গেছে । মৃত্যুর পর কোন আদম সন্তানকে আর তোমার শত্রু মনে করার সুযোগ নেই । মৃতকে সম্মান করবে আদমের সন্তান, মানে তোমার ভাই হিসেবে। তাহলে আপনি কোন যুক্তিতে বলছেন, তাদেরকে সমর্থন করা যাবে না ? সে কি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ?

পৃথিবীর সকল আদম সন্তান মুসলমানের ভাই । কেননা সুস্থ্যতা থাকা অবস্থায় শেষ পর্যন্ত কোন অমুসলিম যদি তওবা করে ইসলামে পরিপূর্ণভাবে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ তার পেছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন । অতএব কোন মুসলমানের পক্ষে মানুষ সম্পর্কে এরকম ধারণা পোষণ করার অবকাশ নেই যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করবে ।

এখানে মূল বিষয় হচ্ছে ইসরাইল-আমেরিকা যুদ্ধটি চাপিয়ে দিয়ে সারা পৃথিবীতে তেলের সংকট সৃষ্টি করেছে । তারা এত হ্যাডম নিয়ে তাদের প্রধান নেতাকে খুন করে মনে করেছিল, তারা ইরাণকে পরাজিত করে দিয়েছে, তাদের শাসক পরিবর্তন করে তাদের অনুগত পা চাটা চাকরকে বসিয়ে দিতে পারবে । কিন্তু সেটা তারা না পেরে ইরাণের কাছে নাস্তানাবুদ হয়েও তাদের ইগো বজায় রাখতে নানা রকম বাহানা করে যুদ্ধবিরতির নামে নাটক করছে আবার তলে তলে হরমুজ ব্লক, ইরাণের মালবাহী জাহাজ দখল ইত্যাদি করে ইরাণকে সন্ত্রাসী কায়দায় উস্কে দিচ্ছে । এতে বাংলাদেশ সবচেয়ে বেশীগ্রস্থ্য হচ্ছে । তেল এর দাম বেড়ে যাচ্ছে, সরবরাহ কমে গেছে, সেই সাথে যুদ্ধ ইস্যু নিয়ে আমাদের দেশের অসাধু লোকজনের কারসাজী করার কালচারও উড়িয়ে দেয়া যায় না ।

সুতরাং এ যুদ্ধে নীতিগতভাবে অবশ্যই আমাদের রাষ্ট্রকে ইরাণকে সমর্থন করে আমাদের তেলের সরবরাহ ঠিক রাখা জরুরী । এখানে তারা মুসলমান কি না ? তাদেরকে মুসলিম হিসেবে সমর্থন করা উচিৎ কি না, এই মুর্খতা করার সময় এখন ? কে তেমন পাক্কা মুসলিম আছে বর্তমান মুসলিম বিশ্বে ? সৌদি বাদশরা কুরআনের আয়াত অমান্য করে জেনার ধারে কাছেই শুধু যায়নাই, তারা হালাল নাইট ক্লাব বানিয়ে, ট্যুরিজমের দোহাই দিয়ে পশ্চিমা সংস্কৃতিকে যেভাবে নবীর পবিত্র মাটিকে জেনাখোরদের আখড়াখানা বানিয়েছে,তারা কি কুরআনের আদেশ লংঘণ করেনি ? এভাবে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যেইতো এখন ইসলাম অনেকাংশে অনুপস্থিত । তো ? এইসব নিয়ে দ্বিধা বিভক্ত হওয়ার সময় নয়, এটা আমাদের মত বুদ্ধুরা কবে বুঝব ?

আমরা যারা মুসলিম হিসেবে বড়াই করে কথা বলি, তারা সূরা বাক্করহ ২০৮ এবং ১৭৭ এবং সূরা ইমরানের ১০৩ আয়াত মোতাবেক কতটুকু মুসলমান আছি ? নিজেকে পরিমাপ করে দেখেছেন ?

আপনার খুতবা মুর্খতাকে প্রোমোট করেছে । জ্ঞানী আলেম হয়ে এরকম খুতবা প্রদান করা আপনার উচিৎ হয়নি ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×