somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে আছে।
ছেলেটির মাথা নিচু। দৃষ্টি তার কোলের উপর। মেয়েটির দিকে সে মাত্র একবার তাকিয়েছিল। মিনিটখানেক ধরে। তার এই তাকানোতে ছিল অন্য কিছু। এখন সে আর মেয়েটির দিকে তাকাতে পারছে না।
মেয়েটি তাকিয়ে আছে। ছেলেটি তার দিকে তাকাবে। তার সাথে কথা বলবে। এই আশায়। কিন্তু মেয়েটির আশা পূরণ হল না। তাই সে নিজেই নীরবতা ভাঙ্গলো।
‘আমাকে তোমার পছন্দ হয় নি?’
ছেলেটি নীরব। কোন প্রত্তুত্যর নেই। সে কী ভাবছে? মেয়েটির চেহারা নিয়ে? যে মেয়েটির সাথে ছ’মাসের সম্পর্ক। যাকে আজকের আগে সে কখনও দেখে নি। এই তো সেই মেয়ে!
রমনা পার্কের লেকের ধার। অনেক গুলো বেঞ্চ পাতা। তার একটি বেঞ্চে বসা দুটো ছেলে-মেয়ে। দুজনের মধ্যে আধ হাত দূরত্ব। মেয়েটির চোখে হতাশা। ছেলেটি নির্বাক।
আজকের আগে তারা কেউ কাউকে দেখে নি। অথচ সম্পর্ক ছ’মাসের! ফোনে পরিচয়। ফোনেই যোগাযোগ হত। ফোনেই সবকিছু। কথা বলতো তারা। ঘন্টার পর ঘন্টা। কিভাবে রাত পেরিয়ে যেত- দিন পেরিয়ে যেত বুঝতো না তারা। একজন আর একজনের খোঁজ করতো। তারপর এই ভাবে কাটতে লাগলো। দেখা করার অন্তিম ইচ্ছা জাগে কিছুদিন হল।
তাদের সম্পর্ক গড়িয়েছে অনেক দূর। ফোনেই আজকাল সবকিছু হয়। তারা তাই করেছিলো। ছেলেটি মেয়েটিকে প্রশ্ন করতো। মেয়েটি উত্তর দিত। এইভাবে সব- যা জানতে হয় মেয়েদের সম্পর্কে। মেয়েটিরও তাই।
তারপর – আর কত? তারা দেখা করতে চাইলো। দুজন দুজনকে আরো কাছে পেতে চাইলো। ছেলেটি ঢাকায় হোটেল ঠিক করে মেয়েটিকে জানালো। মেয়েটিকে বলেছিলো, ‘তুমি চলে এসো।’
মেয়েটি এল। সাভার নবীনগর থেকে। ছেলেটির কথা মতো। তারপর এই খানে। এই রমনা পার্কের বেঞ্চটিতে। সেই তারা দুজন। কেউ কাউকে দেখে নি। আজই প্রথম। তাই ব্যাপারটি এ রকমও হতে পারতো –ছেলেটি আর মেয়েটি দুজন তাকিয়ে আছে দুজনের দিকে। তাদের চোখে বিস্ময়! তারা কল্পনার মানুষটির সাথে মেলাচ্ছে একে অন্যজনকে। কিন্তু সে রকমটি হলো না।
ছেলেটি সুদর্শন। মেয়েটিও কম না।
মেয়েটির চেহারায় আছে কমনীয়তা। যে কোন পুরুষকে আকর্ষণ করতে সক্ষম। কিন্তু ছেলেটির কি হল?
অবশেষে ছেলেটির নীরবতা ভাঙ্গলো। তার ঠোঁট নড়ে উঠলো। সে বলল, ‘আমি আসি।’
তারপর মেয়েটিকে বিস্মিত করে সে উঠে দাঁড়ালো।
ছেলেটি চলে গেল। মেয়েটি একা বসে রইলো। সে ভেবেছিলো ছেলেটি ফিরে আসবে। কিন্তু ছেলেটি আর ফিরে এল না।
সন্ধ্যা ঘনিয়ে এলো। পার্কের আলো ঝলমলে বাতিগুলো জ্বলে উঠলো।
মেয়েটির ঘোর কাটছে না। ছেলেটির এই অদ্ভূত আচরণ তাকে হতভম্ব করেছে! ছেলেটিকে বার বার ফোন দিল। ছেলেটি ধরলো না।
অগত্যা মেয়েটিকে ফেরার বাসে উঠতে হল। নগরীর ব্যস্ততা পিছনে ফেলে বাস এগুতে লাগলো। আচমকা একটি মেসেজ আসলো মেয়েটির ফোনে। ছেলেটি পাঠিয়েছে।
‘সরি। আমি তোমাকে খারাপ মেয়ে ভেবেছিলাম। আমি নিজেও ওরকম একটা ছেলে। বাজে মেয়েদের পটানো আমার কাজ। কিন্তু তোমাকে দেখে আমার এ রকম মনে হয় নি। আমি আসলে সরি!’
মেয়েটি ছেলেটিকে ফোন দিতে চাইলো। ফোন বন্ধ।
তারপর আর কোনদিন মেয়েটি ছেলেটির ফোন খোলা পায় নি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×