একটি রাত
সে রাত ভুলবো না কোন দিন
সে রাত আসতো যদি প্রতি রাতে!
সে রাত মুগ্ধতার রাত!
আমার নির্জন মন
সে রাতে কি করেছিলো তুমি জানো না!
সমস্ত কক্ষপথ ঘুরে
পৃথিবী কি কোনদিন হয়েছিলো ক্লান্ত?
আমার মন পেয়েছিলো তার কক্ষপথ
সমস্ত রাত তার আবর্তন তাই তোমাকে ঘিরে!
সে রাত শুধু জেগে থাকার
ঘুমিয়ে পড়লে হয়তো ভোর দেখতাম
কিন্তু জেগে থেকে আমি সূর্যোদয় দেখেছি!
সূর্যের মত উজ্জ্বল তোমার মুখটি দেখেছি!
আমি তোমাকে দেখেছি!
সারাটা রাত ছিলে পাশে বসে আমার
আর তোমার মুখটি ছিল আমার অন্তরে বসে!
ট্রেন চলছিল তার নিজস্ব গতিতে
যে যার ব্যস্ততা নিয়ে ছিল আপন ভুবনে
কেউ জানলো না কোনদিন
কেউ জানবে না কোন দিন
তুমিও জানবে না কোনদিন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



