অবশেষে জামিন পেলেন রুবেল....................................................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেন।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এর আদালত তাকে জামিন দেন। আজ সকালে রুবেল হোসেনের আইনজীবী সজয় চক্রবর্তী এ জামিনের আবেদন করেন।
এর আগে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠিয়েছিলেন।
প্রসঙ্গত ১৫ ডিসেম্বর বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুবেল হোসেনকে চার সপ্তাহের আগাম জামিন দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় ৮ মাস আগে রুবেলের সঙ্গে হ্যাপির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বশেষ গত বছরের ১ ডিসেম্বর রুবেল হ্যাপির ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক সময় হ্যাপি তাকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল।
এ ঘটনার পর ওই বছরের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯) বাদী হয়ে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।