somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

পাঠান’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে পারে,

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে শাহরুখ দীপিকা অভিনীত পাঠান চলচ্চিত্রটি সাফটা চুক্তির আওতায় আনার চেষ্টা চলছে। সবকিছুই ঠিকঠাক থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশেও আলোচিত এই সিনেমাটি মুক্তি পেতে পারে। মঙ্গলবার দুপুর ৩ টায় এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে মিটিং রয়েছে। সেই মিটিংয়ে নিশ্চিত হতে পারে পাঠান বাংলাদেশে মুক্তি পাবে কি না। যদি মিটিংয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যায় তাহলে এই ছবি সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুইদিন পরে বাংলাদেশে মুক্তি পাবে।পাঠান সিনেমার মুক্তি নিয়ে দুই রকম মতবাদ পাওয়া যাচ্ছে এক গ্রূপ খুশি তারা সাদরে গ্রহণ করছেন এবং পুরো পরিবার নিয়ে হলে যেয়ে পাঠান মুভি দেখার বিষয়ে খুবই আগ্রহী আরেক গ্রূপ বলছে এতে করে বাংলা সিনেমা ক্ষতিগ্রস্থ হবে হলের মালিকরা বাংলা সিনেমা নামায় দিবে এবং পাঠান এর শো টাইম বারায় দিবে। অথবা গুণগত মান এর বিবেচনায় বাংলা সিনেমা মাইর খায়া যাবে।পাঠান বা হিন্দি সিনেমার পাশে বাংলা সিনেমা টিকাই সম্ভব না। আমি অবশ্য পাঠান সিনেমা চালানোর পক্ষে বা বিপক্ষে মতামত দেবার আগে যুক্তি দিয়ে সার্বিক বিষয়ে বিশ্লেষণ করতে চাই। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সিনেমা এখন লাইফ সাপোর্টে আছে। দুই-তিনটি সিনেমা ভালো চললে তো আর সিনেমা হল টিকানো যাবে না। সাদা কালো যুগ পরবর্তী নব্বই দশকে দেশে হলের সংখ্যা ছিল ১ হাজার ৪৩৫টির মতো। এমনকি ১৯৯৮ সালেও বাংলাদেশে চালু সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় ২৬০টি। বিশেষ দিনে সেই সংখ্যা বেড়ে ৩০০টি অতিক্রম করত। কিন্তু ২০০০ সালের পরবর্তী সময়ে এসে দেশে সিনেমা হলের সংখ্যা কমে সচল সিনেমা হলের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৬০ টি ! দেশে ২৫টির অধিক জেলায় এখন আর কোনও সিনেমা হল নেই। আর এভাবে যদি দিন দিন হল সংখ্যা কমতে থাকে তাহলে হয়তো এ দেশে আর সিনেমা হলেই থাকবে না। এখন সিনেমা হল থেকে হল মালিকরা লাভবান হতে পারছেন না। তাই অনেকে হল ভেঙে মার্কেট বানাচ্ছেন বা অন্য ব্যবসা করছেন এটাই বাস্তবতা। ভালো সিনেমা নির্মাণ না হওয়ার কারণে দিনদিন সিনেমা হল কমে যাচ্ছে। কেউ আবার বলছেন, হল নেই বলেই সিনেমার ব্যবসা খারাপ। তাই ভালো সিনেমাও নির্মিত হচ্ছে না।প্রতিযোগিতা বাড়লে সিনেমার মান ভালো হবে। সাথে হল গুলো বেচে উঠবে। বাংলাদেশে সিনেমার যা অবস্থা তাতে সামনে সিনেপ্লেক্স ছাড়া আর কোন হলই থাকবে না। তাই সকল ভাষার ভালো ছবি মুক্তি দিলে হয় তো অবস্থার উন্নতি হবে খালি হিন্দি ছবি কেনো এখন তো অনেক ইরানি ছবি তামিল ছবি হিট হচ্ছে সেই গুলো আনলে হয়তো অল্প যেই কয়টা সিনেমা হল আছে তা টিকায় রাখা সম্ভব হবে। আর তা না হইলে তো ভবিষ্যতে বাংলা সিনেমা দেখানোর জন্য কোনো হলই অবশিষ্ট থাকবে না। অনেকে আবার কিছু না বুইঝাই কাফনের কাপড় পরে রাস্তায় নেমে পরবে তাদের কাজের পিছনে যুক্তি খুইজা পাওয়া যায় না।ভালো মানের যে কোনো দেশের যে কোনো ভাষার সিনেমা দেখানো গেলে হয় তো আবার সিনেমা হলের সংখ্যা ৫০ থেকে বেড়ে ৩০০ হয়ে যাবে। তখন বাংলাদেশেও অনেক প্রযোজক বেশি টাকা লগ্নি করে ভালো সিনেমা বানাবে। কারণ তখন তারা ভাববে ৩০০ হলে তার সিনেমা মুক্তি পাবে। সরকার এটা নিয়ম করে দিতে পারে মাসের ৪ সপ্তাহের মধ্যে একসপ্তাহ ভারতীয় সিনেমা আর তিন সপ্তাহ বাংলাদেশের সিনেমা চালাতে হবে। তাহলেই হলের মালিকেরাও ব্যবসা করতে পারবে, সাথে সাথে পাল্লা দিয়ে বাংলা সিনেমাও এগিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:১৫
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×