somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি এন পির ইউ টার্ন ! এস আলমের গাড়ি সরানোর জন্য দায়ী সেই বিতর্কিত তিন নেতাকে দলে পুনর্বহাল

২৬ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টাকা থাকলে বাঘের চোখও মেলে এস আলম সেটা আরেকবার প্রমান করলো । আগস্টের আন্দোলনের সময় এস আলম এর কালুর ঘাট ফেক্টরি থেকে দশটি দামী গাড়ি পাহারা দিয়ে সরিয়ে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ।ওই ভিডিওতে দেখা যায় বি এন পির তিন জন স্থানীয় নেতা সেখানে উপস্থিত হয়ে গাড়ি গুলো সরিয়ে নিতে এস আলম কর্তৃপক্ষকে সহযোগিতা করছে ।

সবাই যখন ছি ছি করছে তখন বি এন পি বাধ্য হয়ে তদন্ত কমিটি গঠন করে ।তদন্তে দোষী সাবস্থ হওয়াতে ওই তিন নেতার দলীয় পদ বাতিল করা হয় ।কি অদ্ভুত মাত্র চার মাসের মাথায় বি এন পি তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গতকাল রিজভী দলীয় পেডে স্বাক্ষর করে আবার সেই তিন নেতাকে তাদের পূর্বের পদে পুনর্বহাল করে।

এর আগে সালাউদ্দিন নির্বাচনী এলাকায় সমাবেশ করতে যাওয়ার সময় এস আলমের মালিকানাধীন পাজেরো জিপ গাড়ি নিয়ে যায় । এ নিয়ে সমগ্র দেশে ব্যাপক সমালোচনা হয় সে সময় বি এন পি লোক দেখানো কারণ দর্শানোর নোটিশ দিয়ে দায় সারে । সালাউদ্দীন ও মিডিয়ার সামনে এসে মায়া কান্না দিয়ে বলে আমি না বুঝেই উঠেছি আগে জানতাম না ।

ইসলামী ব্যাংক যখন এস আলমের দখলে ছিলো তখন ব্যাংক এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পালন করছেন রাষ্ট্রপতি চুপ্পু। তিনি দায়িত্বে থাকা অবস্থায় এস আলম ইসলামী ব্যাংক থেকে ব্যাপক লুটপাট চালিয়েছে অথচ তিনি নিরব ছিলেন ।অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নিলে বাধা হয়ে দাড়ায় বি এন পি । সালাউদ্দিন সে সময় মিডিয়াতে এসে বলেন রাষ্ট্রপতিকে সরালে দেশে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে অনেক চেষ্টা করেও ছাত্র জনতা বি এন পি কে রাজি করাতে পরলো না ।

অবশ্য এই ঘটনার পর সালাউদ্দীন রাজনৈতিক কেরিয়ারে উত্থান লক্ষ্য করা গেছে।ইদানিং বি এন পির দলীয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের পাশে শুধু সালাউদ্দীন কেই উপস্থিত থাকতে দেখা যায় । যে সব নেতা স্বৈরাচারের বিপক্ষে জীবনের ঝুকি নিয়ে গত পনেরো বছর আন্দোলন করছে তারা সবাই এখন ফাঁকে ।যে হাব ভাব দেখতেছি তাতে মনে হচ্ছে বি এন পির পরবর্তী মহাসচিব হিসাবে সালাউদ্দিনই ভারতের টপ চয়েস।

এই এস আলমের লুট করা টাকার ভাগ পেয়ে আওয়ামীলীগ রাক্ষসে পরিণত হয়েছে। আমার ধারণা এই লুট হওয়া টাকার ভাগ ভারতের গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা , প্রাক্তন ডিপ্লোমেট , মিডিয়া , রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের সব বড় নেতারা পেয়েছে। তা না হলে হাসিনার মতো স্বৈরাচারের বিষয়ে ভারতের সব রাজনৈতিক দল এক টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা না ।

পরিস্থিতি দেখে মনে হচ্ছে বি এন পি ভুলেও ভারতের বিপক্ষে দাঁড়াবে না । এখন পর্যন্ত ভারত যে ভাবে নির্দেশ দিচ্ছে বি এন পি ঠিক সে ভাবেই চলছে ।দেশের সাধারণ মানুষ চরম ভারত বিরোধী বি এন পি সেই সেন্টিমেন্ট কে আমলে নিচ্ছে না ।অন্য দিকে অন্তর দলীয় কোন্দল ও চাঁদাবাজি জন্য দেশের মানুষ বি এন পির নেতাদের উপর ভীষণ বিরক্ত ।কেনো জানি মনে হচ্ছে শেষমেশ সুষ্ঠ নির্বাচন হলে জামাত এর কাছে বি এন পি কঠিন ধরা খাবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×