somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযোগ!

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস করো আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনি।


পুরোটা রাতকে মনে হতো হাতে গোনা কটা মিনিট,
যন্ত্রের ওপাশে তোমার কণ্ঠস্বর,
রঙিন মায়া হরিণী চোখ,
মুগ্ধতার পাপড়িতে গড়া তোমার হাসি,
তোমার সরল কথার সাবলীল সৌন্দর্য্য,
আমি হারিয়ে যেতাম, কোথায় যেন।

আজও নিয়ম করে রাত আসে, সাথে আঁধার!
চাঁদ, তারা! ওরাও আসে হয়তো!
কিন্তু জানো, রাতগুলো এখন অনেক লম্বা, অনেকগুলো ঘন্টা,
নৈশ প্রহরীর প্রায় সবগুলো সংকেত এখন আমার মুখস্থ,
আমিও পাহারা দেই, স্মৃতীর রাজ্য,
আমি এখন বলতে পারি আঁধারের ঘনত্ব কত,
ঝিঝি পোকারা কটা সুরে ডাকে,
বলতে পারি কোনটা শিউলি ফুল ঝরে যাবার শব্দ,
সব কিছু কেমন বদলে গেছে! তাইনা?

বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনি।

শত ক্রোশ দুরে থেকেও সন্ধে বেলার চায়ের সময়টা
তোমার সাথে মেলাতে চেয়েছি, মেলাতে চেয়েছি স্নানের সময়,
ঘর থেকে বের হবার মুহুর্তটা! চেয়েছি -
তুমি যখন চা খাবে একটা পেয়ালা বাড়তি নিয়ে বসবে,
ভাববে আমি আছি, তোমার পাশে!
ভালোবাসা গুলো এভাবেই ভাগ করতে চেয়েছিলাম আমি।

বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনে।

এই যে আমার চোখের জলের এক একটা ফোটা
এক একটা অক্ষর লিখছে, না পাওয়ার তাপমাত্রায়
ফোসকা পড়েছে হৃদপিন্ডের দেয়ালজুড়ে,
যন্ত্রনাগুলো দলবেঁধে আমাকে করেছে বিশুদ্ধ ছন্নছাড়া,
বিশ্বাস করো, এ নিয়ে তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই,
আমি মানছি আমি ভালোবাসতে পারিনি।

তোমার একটু আদর মাখা কন্ঠ শুনবো বলে
অপেক্ষা করেছি দিনের পর দিন, সহস্র প্রতিক্ষার প্রহর গড়িয়েছে
তোমার মিষ্টি শাসনের লোভে, তোমার চোখের দিকে তাকাবো বলে
বাহানা করেছি বার বার। দুদন্ড বেশি সময়ের লোভে
পাগলামি করেছি, আমার সকাল-দুপুর-বিকেলগুলো
তোমার কণ্ঠে আসক্ত হয়ে পড়েছে গভির থেকে গভিরে।
আজও যান্ত্রিক ত্বকে তাকিয়ে অপেক্ষা করি এই বুঝি
কণ্ঠস্বর ভেসে আসবে!

বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই!
অভিমান, রাগ কিংবা বিদ্বেষ থেকেও বলছিনে, এটা আমার
সরল স্বিকারোক্তি -
আমি মানছি, আমি ভালোবাসতে পারিনে, পারিনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×