শুনতে পাচ্ছেন? এইযে! কেউ কি আছেন?
আমি পথিক। একটু আসবেন এদিকে?
আমি একটু বিশ্রাম নেব। আমার বোঝাটা নামিয়ে দিন না।
বড্ড ভারি লাগছে। আর পারছিনে।
দয়া করে একটু ধরুন। আমার বিশ্রাম দরকার।

- মাথার উপরে, কাঁধে এগুলো কি?
অনুভূতি! অপ্রাপ্তির, কষ্টের, স্বপ্ন ভাঙার, অবহেলার, হারানোর!
একটু ধরুন না, আর চলতে পারছিনে, এবার একটু বসি।
পা দুটোতো একবারে অবশ হয়ে এলো, মেরুদন্ড চিন চিন করছে।
বোজাটা ধরে নামিয়ে দিন না, প্লিজ।
- কতদুর থেকে এসেছি?
ঘড়ির কাটার সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে সেতো অনেক পথ,
সঠিক হিসেবতো দিতে পারবোনা। ধরে নিন জীবনের দুরত্ব!
- এতো ভারি বোজা নিয়ে কেন পথ চলছি?
কে নেবে বলুন। এগুলোতো আমার, আমাকেই বইতে হবে।
সব দায় ভার কাঁধে তুলে নিয়েছি। হারিয়েছি, তবে হারতে শিখিনি!
বিলিয়েছি অকাতরে, ভালোবাসাকে জেতাতে, মনকে প্রশ্রয় দিতে
সব হিংসে, রাগ, অনুশুচনার উপরে।
অন্যের সুখের গন্ধে সান্তনা খুঁজেছি বেঁচে থাকার, রুগ্ন স্বপ্নগুলোকে
মুক্তি দিয়েছি, ওরা আজ বুনো উৎসব, কিংবা অন্য কোন খাঁচায়।
আমার প্রাপ্তির খাঁচায় ঝাকে ঝাকে অনুভূতি,
চিৎকার করে ডাকি, একটু সাহায্যের প্রত্যাশায়,
দুদন্ড বিশ্রামের লোভ! এই যে দেখুন, আপনিও চলে যাচ্ছেন!
শুনতে পাচ্ছেন? এইযে! কেউ কি আছেন?
আমি পথিক। একটু আসবেন এদিকে?
আমি একটু বিশ্রাম নেব। আমার বোঝাটা একটু নামিয়ে দিন না।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



