
সুখ গুলো আজ ঘুমোতে যাবেনা,
ষোড়ষীর মনঘরে বসবে মুগ্ধ সভা।
বিষাক্ত সুখ,
নিষিদ্ধ সুখ,
বিজয়ী সুখ,
স্বপ্নের ঘেরাটোপে আলোকিত হবে জলসা ঘর!
হাসতে ভুলে যাবে নক্ষত্ররাশী, মেঘেরা সরাব জোগাবে।
পরাজিত সুখ,
নিগূঢ় সুখ,
মাতাল সুখ,
সবুজ পাতাগুলো ঝরে যাবে টুপটাপ, ঝড়।
মেঘেরা আছড়ে পড়বে তারাদের বুকে, প্রেম।
অশ্রু সুখ,
ক্লান্ত সুখ,
মগ্ন সুখ,
আজ আমি শুধু তোমারই হবো, শত দুরত্বে!
হৃদয় আলিঙ্গন করবে আত্না, পুরোটা আসর জুড়ে!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




