somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাহাকার দুপুর

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু দুপুর থাকে খুব অচেনা। যতবারই দেখা হোক সবসময়ই অচেনা। এইসব ঘুম পাড়ানিয়া দুপুর গুলোতে জানালা গলে এক চিলতে রোদ বিছানায় খেলা করতে দেখেছি বহুবার। শৈশবে। ক্লান্ত এসব দুপুরগুলো মানুষকে তার মুখোমুখি নিয়ে বসে। রোদ ছায়ার খেলায় তাকে মাতাল করে দেয়।
এই সমস্ত দুপুরে মন ঘরেও থাকতে চায় না, আবার বাইরেও যেতে চায় না। কেমন একটা ঘোর লাগা দ্বন্দ্বে ভোগে। সমস্ত সময় জুড়ে কী অদ্ভুত শূন্যতা ঘিরে থাকে। নিথর গাছগুলোতে বসে বসে পাখিরা ঝিমায়। হঠাৎ হয়তো ঝরে পড়ে একটা মন্দ কপালে পাতা। ঘুরতে ঘুরতে নিচে পড়ে কিছুটা নাড়িয়ে দেয় স্তব্ধতাকে।
এমনই এক দুপুরে তার সাথে আমার দেখা। দেখা বলতে হঠাৎ করে না। আগে থেকে সময়ক্ষণ ঠিক করে তারপর সাক্ষাৎ। মানুষটার রুচিবোধ দারুন। পরনে ছিল নীল। মনে হচ্ছিল যেন এই দিনটা এসেছে শুধুমাত্র নীল পড়ার জন্যই।
দুপুরের পত্রপতন স্তব্ধতা ভেঙে লাস্যময়ী মানুষটি হেসে উঠেছিল খিলখিল করে। বড় সুন্দর সে হাসি। বড় অপূর্ব তার রূপ। এই হাসি একবার দেখলেই যেকোন পুরুষ প্রেমে পড়তে রাজি। গাল ভর্তি টোল নিয়ে হাসতে হাসতে মানুষটি একটা কথা বলেছিল। কত দিন হলো আজ তবুও একবারের জন্যও কথাটা ভুলিনি আমি। চাইলেই কি আর ভোলা যায়।
কেউ কেউ হয়তো পারে এই দুপুরের নির্জনতা খুন করে আঁকা স্বপ্নটাকে ভুলে থাকতে। কিংবা একেবারে লুকিয়ে থাকতে দূরে।। অচেনা দূরে।
য পলিয়তি, স জীবতি। যে পালাতে পারে সে বেঁচে যায়। ঠিক হয়তো। সব থেকে হয়তো পালানো যায়। কিন্তু জীবন থেকে??? হয়তো যায়। তা করতে সাহস লাগে। স্বপ্ন ভাঙার সাহস। যা আমি কখনোই পারিনা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবার সেই শূন্য বিকেলটাতে ফিরে যাই । গিয়ে তার হাতটা ধরি। রমনা থেকে বের হয়ে টিএসসিতে এসে বসি।
কিন্তু আমি জানি তা হবার নয়। কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে। দুপুর খুন হয়ে যাচ্ছে বিকেলের ভালোবাসায়। স্নিগ্ধ বিকেল কী চমৎকার গিলে খাচ্ছে নির্জন দুপুরকে। বছরের পর বছর।।
সবাই ভালো থাকুক। ভালো থাকুক রমনার গাছগুলি। হ্রদের জল। গাছের ছায়ারা। পল্টুর মা তুমিও ভালো থেকো। অবিরাম...
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×