somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকবেদনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডানপায়ের বুড়ো আঙুলটা ব্যথা করছে। পা ফেলতে পারছিনা। ঘুম ভাঙার পর থেকেই ব্যথা। বুঝতে পারছিনা কেন! খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। টিএসসির দিকে যাব। আজ একটা পরিক্ষা ছিল। লাস্ট সেমিস্টার এর মিডটার্ম। পরিক্ষা দিয়ে এসে অনেকক্ষণ ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙার পর থেকেই পায়ে ব্যথা।
ডাকসুর সামনে দাঁড়িয়ে আছি। নাহ, ভালোই যন্ত্রণা করছে আঙুলটা। ইচ্ছে করছে কেটে ফেলে দিই। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। ডাকসুর সামনের ছোট দেয়ালটায় বসে পড়লাম। রিকশায় করে যাব?? পকেটে সাকুল্যে সাতটাকা আছে। তারচেয়ে বরং বসে বসে মানুষ দেখি। প্রকৃতি দেখি। সেই ভাল।

আকাশটা কেমন থমথমে হয়ে আছে। পড়ন্ত বিকেলের রোদ কলাভবনের উপড় আছড়ে পড়েছে। কেমন মন খারাপ করা আলো। কৃষ্ণচূড়া গাছটাও যেন দাঁড়িয়ে আছে মন খারাপ করে। হালকা বাতাসে দুলছে পাতাগুলো। একটা কাক চুপচাপ বসে আছে। কাক স্থির পাখি নয়। বসে থাকলেও সে ঘাড়টি অন্তত নাড়াবে। এ একদম নট নড়নচড়ন। যেন ধ্যানে বসেছে। আচ্ছা, কাকদের সমাজে নেতা নেই? যদি থাকে, তাহলে তো কবিও থাকার কথা। কাক সমাজের কবি একটু গম্ভীর প্রকৃতির হবেন। সহজে ডাকবেন না। মাঝেমধ্যে কবিতা আউড়াবেন। একটু মোটা, কর্কশ স্বরে। বাহ, ভাবতে ভালই লাগছে।
টুংটাং টুংটুং করে একটা মেয়ে সাইকেল এ প্যাডেল দিতে দিতে চলে গেল ঝড়ের বেগে। রাস্তার অন্যপাশে হামান দিস্তায় পিষে কাঁচা কলা ভর্তা বানাচ্ছে ১৫-১৬ বছরের একটা ছেলে। বড় বড় চোখ। পরনে সবুজ গেঞ্জি। কোন মেয়ে সামনেদিয়ে গেলেই আড় চোখে তাকিয়ে দেখে নিচ্ছে। আবার ভর্তা বানানোয় মন দিচ্ছে। ওর এই স্বভাবটা একদিনে গড়ে ওঠেনি। কেমন লোভাতুর চোখ ছেলেটার।
ছেলেটাকে আড়াল করে আমার সামনে একটা রিকশা এসে দাঁড়ালো। মাথা ভর্তি ঝাকড়া চুল একটা ছেলে নামলো। ভাড়া মিটিয়ে চলে যেতেই রিকশাওয়ালা নিজেই রিকশায় বসল। বসার ধরণ আয়েশি। ট্যাঁক থেকে একটা সিগারেট এর প্যাকেট বের করল।একটাই সিগারেট আছে। সিগারেট ধরানোর পর চোখ বন্ধ করে টানছে। কিছু একটা ভাবছে যেন। কী ভাবছে সে? আমার খুব ইচ্ছে হচ্ছে সে কি ভাবছে জানতে। নিতান্তই ছেলে মানুষী যদিও।
আচ্ছা, হুট করে কাউকে যদি এই ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে সে মানুষের ভাবনা,চিন্তা, মনের কথা বুঝতে পারবে! সে কী করবে? পাগল হয়ে যাবার কথা বোধহয়। এজন্যই প্রকৃতি কাউকে এই ক্ষমতা দেয়না।
কলাভবনে দেয়ালে রোদ গা আরো এলিয়ে দিয়েছে। কৃষ্ণচূড়া গাছটা জবু থবু হয়ে পড়েছে আরো। কাকটা এখনো স্থির বসে আছে। আমি তাকিয়ে আছি কাকটার দিকে। হঠাৎ কাকটা যেন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। মনে হলো ঠোঁট বাঁকা করে হাসছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি।
চারপাশে হুট করে অনেক শোরগোল শুনতে পাচ্ছি। যেন একটা সাউন্ড প্রুফ ঘরে কেউ একটা জানালা খুলে দিয়েছে এবং ঘরটা গুলিস্তানে। আমার আশেপাশে খুব বেশি মানুষ নেই।তাহলে?
হঠাৎ করে আমি আতংক নিয়ে অনুভব করলাম,আমি মানুষের মনের কথা বুঝতে পারছি।
মাথা ঘুরছে আমার। পায়ের ব্যথা টের পাচ্ছি না। চোখ ঝাপসা হয়ে আসছে।টলতে টলতে পড়ে যাচ্ছি আমি।চোখ বন্ধ হবার আগ মুহূর্তে দেখতে পেলাম কাকটা উড়ে যাচ্ছে। হেলে পড়া সূর্যের দিকে...
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×