তোমাকে ছেড়ে যদি দু'মাস বেঁচে থাকা যায়
তবে কেন দু'শো বছর নয়?
স্বপ্ন বিক্রির স্বচ্ছল আবেশে
এখন আমার দিন কাটছে ভালোই
শুধু মাঝে মাঝে গ্রীষ্মের দুপুরে দৈবাৎ তৃষ্ণায়
হঠাৎ মনে হয়-
ঈশ্ থাকতে যদি তুমি এখন!
কিছুটা তুলে নিতে এলোমেলো জীবনের দায়ভার,
কিছুটা হতে পারতে একান্তই আমার।
হেয়ালি মরিচীকায় বিভ্রান্ত এই আমি,
কখনো বুঝতেই চাই নি-
তুমি আমার নও, তুমি আমার নও।
ফেব্রুয়ারীর বালুঝড়ে শেষ মরিচীকা খোয়া গেলে,
জীবন শেষতক নিলোই মেনে-
তুমি আমার নও, তুমি আমার নও।
সাত বছরের কাঁটাময় পথে
শুধু চার মিনিটের একটা ছোট্ট সুখস্মৃতি
মন তবু আশ্বাস দেয় এই বা কম কি?
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



