এবার আসছে সুপার কলা
কলার অনেক গুণ রয়েছে। কলা শুধু ফিট থাকতে সাহায্য করে না, 'কলা' ঝটপট অ্যানার্জি দেয়, মানুষকে সুন্দর ও সুশ্রী করে এবং আনন্দিত থাকতে বড় ভূমিকা পালন করে। চলুন কলার গুণাগুণ সম্পর্কে আরো কিছু জানা যাক। 'কলা' কেন ফিট রাখে? কলায় রয়েছে শর্করা, মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। কলায় রয়েছে মিনারেল, আয়রন, ভিটামিন 'সি' ও 'ই'সহ বেশ কয়েকটি ভিটামিন। এসব কিছুর মিশ্রণ ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। আরো রয়েছে প্রচুর প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ৮টি অ্যামিনো এসিড। কলা শুধু শরীরের ভেতরকেই ভালো রাখে না, বাইরের সৌন্দর্যকেও বাড়িয়ে তোলে। কলা ছোট-বড় সবার জন্যই উপাদেয়। হলুদ রঙের কলা অর্থাৎ পাকা কলা শরীরে অ্যানার্জি এনে দেয় এবং পাকস্থলীকে সক্রিয় রাখতেও সাহায্য করে।
অনেকে প্রশ্ন করেন কলা কি মোটা করে? কলায় ক্যালোরি আছে ঠিকই কিন্তু এটা মোটা করে এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং কলা খেয়ে ওজন কমানো সম্ভব। কলা বিভিন্নভাবে খাওয়া হয়। যেমন, কাঁচা কলার তরকারি, কলার তৈরি বিশেষ ধরনের কেক, কলার চিপস, মিল্কশেক, আইসক্রিম, বিস্কুট ইত্যাদি। কলার সালাদ দারুণ উপাদেয়। কলা এবং ডালের মিশ্রণে তৈরি সালাদ খেতে লোভনীয়।
কলার আদি জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপে, যা আজকের ইন্দোনেশিয়া হিসেবে পরিচিত। জার্মানিতে রয়েছে কলার মিউজিয়াম। অসংখ্য সুন্দর সুন্দর ছবি প্রদর্শনীর মাধ্যম জার্মানিতে কলা সম্পর্কিত একমাত্র মিউজিয়ামটি সাজানো হয়েছে। বিভিন্ন দেশ থেকে জার্মানিতে কলা আসে যা মিউজিয়ামে প্রদর্শন করা হয়। শীতপ্রধান দেশ বলে জার্মানিতে কলা জন্মায় না, বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আনা হয়। বলা বাহুল্য, জলবায়ু পরিবর্তনের ফলে বিগত বছরে জার্মানির কোনো কোনো বাগানেও কলাগাছ দেখতে পাওয়া গেছে। শিল্পী ব্যার্নহার্ড স্টেলমাখার ১৯৯১ সালের ২২ জুন জার্মানির শ্লেসভিগ-হলস্টাইন রাজ্যে কলার এই মিউজিয়ামটি তৈরি করেন।
মজার খবর হচ্ছে আফ্রিকা মহাদেশের লাখো মানুষের পুষ্টির চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এবার জিন প্রকৌশলের মাধ্যমে একটা বিশেষ জাতের কলা ফলিয়েছেন। বিশেষজ্ঞদের কথায়, পুষ্টিমানের বিচারে এ কলা হচ্ছে একেবারে 'সুপার ব্যানানা'। অস্ট্রেলিয়ান গবেষকরা বলছেন, এ কলার আলফা ও বিটা ক্যারোটিন শরীরে যাওয়ার পর ভিটামিন 'এ'-তে রূপান্তরিত হবে। সব ঠিক থাকলে আগামী ২০২০ সাল নাগাদ উগান্ডায় এ কলার উৎপাদন শুরু হবে পূর্ণোদ্যমে। পরীক্ষামূলকভাবে উৎপাদিত যে 'সুপার ব্যানানা' ইতোমধ্যে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মানুষের ওপর ছয় সপ্তাহের পরীক্ষায় বিজ্ঞানীরা দেখবেন, এ কলা আসলে কতটা কার্যকর।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।