আয়রন ও জিঙ্কসমৃদ্ধ সুগন্ধি ধান কোয়াশি হাইব্রিড-১ উদ্ভাবন
কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় যেমন আয়রন, আয়োডিন, ভিটামিন-এ এবং জিংক। ভাত বা তরকারিতে যেমন আমরা খুব অল্প পরিমাণ লবণ খাই। এই অল্প পরিমাণ লবণ না খেলে আয়োডিনের অভাব পূরণ হয় না, তেমনি জিংক ও আয়রন মানব দেহের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু এর অভাবে মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তা বিকাশ বিঘিœত হয়। এছাড়াও জিংক মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক গবেষণায় দেখা গেছে, মাইক্রো নিউট্রিয়েন্ট এর অভাবে দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে শতকরা ৪০ ভাগের বেশি স্টান্টেড গ্রোথ অর্থাৎ খর্বকায় হয়ে থাকে । একই বয়সের শতকরা ৪৪ ভাগ শিশু জিংক ঘাটতির শিকার। সারা বিশ্বে প্রতি বছর প্রায় পাঁচ লাখ শিশু জিংক ঘাটতি জনিত কারণে মারা যায়। মানব দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য জিংক খুবই দরকার এবং হাড়ের গঠনের জন্য আয়রন অতি প্রয়োজনীয় উপাদান।
আয়রন ও জিঙ্কসমৃদ্ধ সুগন্ধি ধানের জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী ড. নাসরীন আক্তার আইভী জানান, জাতটি দেশের আমন মৌসুমের একমাত্র হাইব্রিড সুগন্ধি ধান। এ জাত দেশের নিজস্ব জার্মপ্লাজম ব্যবহার করে উদ্ভাবিত। আমন মৌসুমে সুগন্ধি ধান উৎপাদন করার উদ্দেশ্যেই তারা প্রথম গবেষণা শুরু করেন। পরে পরীক্ষায় দেখা যায়, জাতটির চালে প্রচুর জিঙ্ক ও আয়রন রয়েছে, যা মানবদেহের আয়রন ও জিঙ্কের ঘাটতি কমাতে সহায়তা করবে।
তিনি বলেন, জাতটি আমন ও বোরো উভয় মৌসুমে আবাদযোগ্য। ধানের ফলন আমন মৌসুমে হেক্টরপ্রতি পাঁচ টন এবং বোরো মৌসুমে হেক্টরপ্রতি ছয় টন। এছাড়া এ জাতের ধানের আমন মৌসুমে জীবনকাল ১০০ থেকে ১১০ দিন এবং বোরো মৌসুমে ১৪০ থেকে ১৪৫ দিন। এ জাতের ধানের চাল খুবই চিকন ও লম্বা। প্রতি কেজি চালে ২২ মিলিগ্রাম জিঙ্ক ও ১০ মিলিগ্রাম আয়রন রয়েছে। জাতটি যেহেতু আগাম, তাই কৃষকরা আমন ধান কাটার পর রবিশস্যের আবাদ করতে পারবেন। জাতটি এখন অবমুক্ত পর্যায়ে রয়েছে। এই জাত আবাদ করে কৃষকরা লাভবান হবেন।
বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের সুগন্ধি চালের চাহিদা রয়েছে। বর্তমানে দেশ থেকে সুগন্ধি চাল রফতানিও হচ্ছে। দেশের আবহাওয়া ও পরিবেশে বোরো এবং আমন মৌসুমে সুগন্ধি ধান চাষ হয়ে থাকে।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।