somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"চাচা কাহিনী"... চয়ন চাচার কাহিনী !!

১৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"চাচা কই যাবেন? ভাড়া দান"...কি কইলি আবার ক? ভাড়া দান ভাই।তুই আমাকে চাচা কইলি ক্যান? আমাকে কি দেখতে চাচার মতো মনে হয়? ওই ব্যাটা আমি তো এখনো বিয়াই করি নাই, চাচা হইলাম কখন? এইখান থেকে একটা থাপ্পর দিমু সোজা গুলিস্তান যাইয়া পরবি, ব্যাটা ফাজিল!! ভুল হইয়া গ্যাছে চাচা, চরি।

চাচা ডাকটা আসলে অবিবাহিত কারো জন্যই কাম্য না, তা তার বয়স যতই হোক না। তাই বলে আমার চয়ন চাচা কিন্তু তেমন না, তাকে চাচা ডাকলেও সে মাইন্ড করে না, কারন আমি তার একমাত্র ভাইস্তা।আর এই চাচার জীবনে ঘটে গেছে আতি নাটকীয় একটা ঘটনা। মিথ্যা বলব না, ঘটনাটা আসলে ঘুঘুতালীয় ভাবে ঘটে গেছে।

কখনোই তাকে চয়ন চাচার তেমন করে ভালো লাগে নাই। সেই প্রথম যেদিন তার সংগে পরিচয়, তখন ভালো বা মন্দ লাগার কোন প্রশ্নই ওঠেনি, কারন পুরো কাজটা ঘটে গেছে সামাজিক–পারিবরিক রীতি অনুসারে, মা-বাবার ইচ্ছায়। কি আর করা !! ভালো লাগুক আর নাই লাগুক, তাকে নিয়েই যে সারাটা জীবন কাটাতে হবে, চাচা তা বুঝতে পারে, বয়সটা যখন আরো একটু বাড়ে।

যখন দেখে বয়সে ছোটরা নিশ্চিন্ত মনে আনন্দ করে বেড়াচ্ছে, তার প্রতি চাচার বিরক্তির শুরু হয় তখন থেকেই। সবার যখন আনন্দ করার সময়, চাচাকে তখন তাকে নিয়ে ব্যাস্ত থাকতে হয়। কত বার সে কেঁদেছে, শুধু একটি দিন তার কাছ থেকে মুক্তি পেতে। মাঝে মাঝে সৃষ্টিকর্তার দয়ার আভির্বাব ঘটত, তাই সে সাময়িক বিরতি পেয়ে যেত । কিন্তু পরক্ষনেই আবার সেই পুড়ামুখ এসে হাজির হতো। কি যে বেকায়দা, তা বলে বুঝানো যাবে না !!

কিন্তু আজ তার ক্ষুদ্র জীবনে খানিকটা বিরতিতে পিছন ফিরে দেখে, আর অবাক হয়ে ভাবে, জীবনে যা কিছু প্রাপ্তি, তার সবটুকু তার জন্যই পাওয়া, তার কাছ থেকেই পাওয়া। তার অনেক কঠিন নিয়মনীতি ইচ্ছার বিরুদ্ধে থাকলেও, আসলে পুরোটাই ছিল তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে।

তাই চয়ন চাচা আজ হাড্ডিতে হাড্ডিতে বুঝতে পেরেছে, বাবা-মা সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলো তাকে স্কুলে ভর্তি করে দিয়ে, পড়া-লেখার সাথে পরিচিত করে।

হে “পড়া-শোনা” তোমাকে হয়তো কখনোই ভালোবাসেনি চয়ন চাচা, তাই বলি, তুমি নিশ্চিত থাকো ভবিষ্যতেও সে বাসবে না ! বিরাট আপচুস !! শুধু তোমার জন্য !!!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×