somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামের বিড়ম্বনায় কিছুটা বেকায়দায় (রম্য লেখা)

২৭ শে জুন, ২০১১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ নামকে বড় করে আবার নাম মানুষকে বড় করে। কেউ কেউ আদর করে নামকে ছোট করেও ডাকে যেমনঃ কামরুজ্জামান কাদির সংক্ষেপে কাকা আর জুলকার তানিম সংক্ষেপে হয় জুতা। আজকের লিখাটা মূলত সেরকম কিছু নামের বিড়ম্বনা নিয়ে যতটা বেকায়দা-

বিড়ম্বনা ১ – আফিসের নতুন ড্রাইভার নিয়ে কলিগের বিয়ের দাওয়াতে যাচ্ছি মাইক্রো বাস করে, পথি মধ্যে গাড়ির ষ্টার্ট বন্ধ। কি ব্যাপার গাড়ি বন্ধ হলো কেন? স্যার গাড়ির মনে হয় কোথাও সমস্যা হয়েছে, দাড়ান দেখতাছি। ধর্য্য চ্যুত হয়ে জিঙ্গেস করলাম- তুমি কি বুঝতে পারতেছ কোথায় প্রবলেম? জি স্যার গাড়ির একটা স্ক্রু ঢিলা হয়েছে। তুমি তো জানতে আজকে লং ড্রাইভে যেতে হবে, তুমি গাড়ি চেক করাওনি কেন? মেজাটা চরমে উঠে গেল, পাশে বসে থাকা বড় ভাইকে বললাম দেখছেন শালা কত বড় মফিজ, গাড়ি প্রপার চেক না করেই লং ড্রাইভে বের হইছে ! কথা শেষ না হতেই বুঝলাম আমি বেকায়দায় কারন যাকে বলতেছি তার নাম মফিজ ভাই ! অবশেষে স্ক্রু ঢিলা মাইক্রোটি আরেকটি মাইক্রোর সাথে বেধেঁ ফিরে আসি ঢাকাতে, পথি মধ্যে একটিবারও তাকাতে পারিনি মফিজ ভাইয়ের দিকে।

বিড়ম্বনা ২ – প্রয়াত চলচিত্র অভিনেতা দিলদার তার কৌতুক অভিনয়ের জন্য একসময় ব্যপক জনপ্রিয় ছিল। আমরা বন্ধুরাও তার বিশাল ভক্ত ছিলাম। বাস্তবে দিলদারের দেখা পেলাম নুরুল ইসলাম স্যারকে দেখে, অবিকল দিলদার তাই আড়ালে তাকে আমরা দিলদার স্যার বলেই ডাকতাম। অনেক কষ্টে ক্লাশে হাসি চেপে রাখতে হতো। কিন্তু আনোয়ার কোনদিন চেপে রাখতে পারেনি। ক্লাশের পড়া শিখে এসেও সে কোনদিন বলতে পারেনি। স্যারও একসময় বুঝল তাকে পড়া ধরে লাভ নেই তাই প্রতিদিন হে হে করে হেসে দুটো বেতের বাড়ি দিয়ে চলে যেতেন। কিন্তু একদিন স্যার আনোয়ারকে কি মনে করে পেঁপে ইংরেজি জিঙ্গেস করলো। আনোয়ার তার স্বভাবমতো হে হে করে হেসে ফেলল। স্যারও হে হে করে বলল -তুই পেঁপে দেখেসিস? জি স্যার দেখেছি, হে হে তুই পেঁপে খেয়েছিস? জি স্যার খেয়েছি, তাহলে হে হে পেঁপে ইংরেজি বলতে পারিস না কেন, বলেই দু ঘাঁ। আচ্ছা হে হে তুই একটা অনুবাদ কর – আমার একটা গরু আছে। স্যার, ইউ আর এ কাউ । পুরা ক্লাশ থ মেরে গেলাম, শালা বলে কি ! দূররা মারার মতো স্যারের বেত্রাঘাত-আই এম এ কাউ বলতে পারিস নাই, ইউ আর এ কাউ বললি কেন? ভুল হয়ে গেছে স্যার, আপনি কাউ না আপনি দিলদার! বেকায়দা, পুরা বেকায়দা ! সারা ক্লাশের কেউ সেদিন বেত্রাঘাত থেকে রক্ষা পেল না।

বিড়ম্বনা ৩- “ চিন্তা কর’ছ মাখন !” কথাটা বন্ধুরা মজা করে প্রায়ই বুলতাম। কিন্তু কথাটা এমন ভাবে রটে যাবে যা কেউ ভাবি নাই। প্রাইমারী স্কুলে হাফ প্যান্ট পড়া বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মুরুব্বিরাও কোন কিছু হলেই- “চিন্তা কর’ছ মাখন। যেন মাখনের চিন্তা করা ছাড়া আর কোন কাজ নাই, সারা রাজ্যের চিন্তার ইজারা নিয়েছে একাই !

মাখন চাচাও ব্যাপারটা একসময় লক্ষ্য করে চিন্তায় পড়ে গেলেন। আসলে ঘটনা কি ? সবাই তার অগোচরে কেন এই কথা বলে? বিহাইন্ড দ্যা সিন এ কারা? কথায় আছে না যেখানে রাতের ভয় সেখানে আন্ধকার হয়। সেদিনও বন্ধুদের আড্ডায় কথার প্রেক্ষিতে বলে ফেললাম “চিন্তা কর’ছ মাখন” কিন্তু কেউ লক্ষ্য করি নাই যে মাখন চাচা পিছনে দাঁড়িয়ে। আফসুস, দে দৌড়... শুধু শুনলাম- “মাখন কেন একা চিন্তা করবে, মাখনের এতো চিন্তা করার কি দরকার”। তারপর থেকেই মাখন চাচার গন্ধ নাকে আসলে অন্য পথে যেতাম ঘুড়ে ।

আসলে আমাদের সবার ই চিন্তা করে কাথা বলা চাই, পিছনে না আবার বেকায়দায় পড়ে যাই !
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ রাত ১০:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×