somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!! অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ !! (রম্য লেখা)

০৫ ই আগস্ট, ২০১১ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কথা আমরা মটিতে পড়তে দেই না যেন ক্রিকেট খেলায় স্লিপে ফিল্ডিং করতেছি। সবাই যেন মুখিয়ে থাকি, কে কখন কোন ভুলভাল কথা বলবে আর তা নিয়ে রসালো কথার গল্প সাজাবো। আমাদের বাণিজ্যমন্ত্রী না হয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য বলেছে “কম খান, ভালো থাকবেন” তাই বলে তাকে নিয়ে এতো কথা কেন ভাইরে? তিনি তো ভুল কিছু বলেন নাই। তারপরও কেউ কেউ ব্যাঙ করে বলছেন- যখন কাপড়ের সংকট হবে তখন কম কাপড় পড়তে হবে, যখন লেখা পড়ার খরচ বেড়ে যাবে তখন কম লেখাপড়া করতে হবে ইত্যাদি ইত্যাদি। তিনি নাকি ১৯৭৪ সালের মতো দেশে দুর্ভিক্ষ আনার ষড়যন্ত্র করছেন। আফসুস, কম খাওয়া তো সবার জন্যই ভালো; ডায়াবেটিকস এর বিজ্ঞাপনে অভিনেতা এ,টি, এম শামছুজ্জামান তো বলেছেন- খাইলে মানুষ বাঁচে না, মরে। তখন কিন্তু কেউ কিছু বলেন নাই। তাছাড়া একটু ভেবে দেখেন আপনি শরীর টাকে ফিট রাখার জন্য কত কি করছেন; জিম করছেন, সোনা বেল্ট পরছেন, না খেয়ে ডায়েট কন্ট্রোল করছেন, প্রতিনিয়ত নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য সদা ব্যস্ত থাকছেন। কিন্তু আপনার এই সমস্যার সমাধান খুব সহজেই হতে পারে শুধু আপনি একটু কম খেলে। কারন, অনাহারে নাহি খেদ, বেশি খেলেই বাড়ে মেদ।

বানিজ্যমন্ত্রীর চিন্তাভাবনা কিন্তু অনেক সুপ্রসারিত। তিনি শুধু বাংলাদেশের কথাই ভাবেননি। সারাবিশ্বের জন্য ভেবেছেন কারন তার এই ভাবনাটাকে কাজে লাগিয়ে সারাবিশ্ব উপকৃত হতে পারবে বিশেষ করে যে সমস্ত দেশ খাদ্য সমস্যায় জর্জরিত তাদের জন্য তো বৈপ্লবিক পরিবর্তন ঘটানো সম্ভব। সারাবিশ্বে আনাচে কানাচে কত মানুষ যে দুবেলা দুমুঠো খেতে পায়না তার খবর কজন বলেন রাখে কিন্তু দেখেন বানিজ্যমন্ত্রীর ভাবনায় তারা সবাই আছেন। এবার আপনি বলেন তার মতো এমন মহান চিন্তাবীদ দেশে আর কয়জন আছেন?

আশা করি এতোক্ষনে আপনারা সবাই একমত যে, বানিজ্যমন্ত্রীর কথাটা মোটেই হাসি বা তামাশা করার মতো না বরং অনেক বেশি গবেষনা লব্ধ। একটা গল্প দিয়ে শেষ করিঃ-

“মন্টু মিয়া সিদ্ধান্ত নিয়েছে, যে বিষয়ে কোনো দিন গবেষণা হয়নি, সেই বিষয় নিয়ে সে পিএইচডি করবে। বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে একদিন টেবিলের ওপর একটি তেলাপোকা দেখে সে ভাবল, এই তেলাপোকা নিয়েই গবেষণা করতে হবে। মন্টু মিয়া তেলাপোকাটা ধরে টেবিলের ওপর ছেড়ে দিয়ে বলল, ‘দৌড়াও’। অমনি তেলাপোকা সজোরে দৌড়াতে শুরু করল। এরপর মন্টু মিয়া আবার তেলাপোকাটিকে ধরে তার একটি পা কেটে দিয়ে বলল, ‘দৌড়াও’। আবারও তেলাপোকা দৌড়াতে লাগল। আরও একটি পা কেটে দেওয়ার পর দৌড়াতে বললে যথারীতি বেচারা তেলাপোকা দৌড়াল। এভাবে মন্টু মিয়া তেলাপোকার সব কটি পা কেটে দিয়ে দৌড়াতে বলল। কিন্তু এবার তেলাপোকা আর কিছুতেই দৌড়ায় না। তা দেখে মন্টু মিয়া বলল, ‘ইউরেকা! আমার গবেষণা সফল!’ তারপর সে তার থিসিস পেপারে লিখে দিল—‘যখন তেলাপোকার সব কটি পা কেটে ফেলা হয়, তখন তেলাপোকা আর কানে শুনতে পায় না।“

প্রিয় ভাই ও বোনেরা প্লিজ কম খান, যদি আপনারা ভালো থাকতে চান !!
সতর্কীকরনঃ তবে লো প্রেশারের লোকজনের জন্য কম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারন হতে পারে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×