somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাই রক্তে রাঙ্গানো...

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশে এটা নতুন কোন ঘটনা নয়, তাছাড়া এ ধরনের খবর আর আমাদের অনুভূতিকে তেমন নাড়াও দায় না। তবে উচ্চ শ্রেনীর যদি বিশেষ কেউ মারা যায় বা সংখ্যায় যদি খুব বেশি হয় তাহলেই সেটা বিবেচনাধীন বিশেষ খবর হয়, অনুভূতিটাকে একটু নাড়া দায়, মিটিং হয়, মিছিল হয়, মানব বন্ধন হয়। ছোট খাটো বিচ্ছিন্ন দুর্ঘটনা তেমন প্রভাব ফেলে না, কারন যারা মারা গেছে তারা আমাদের আপন কেউ না। আমরা সবাই জানি পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচেও না।

এবার ধরেন আপনার পরিবারের কেউ একজন (আপনার ছোট ভাই) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেক্ষেত্রে খুব স্বাভাবিক ভাবেই আপনার কোমল অনুভূতিগুলো জেগে উঠবে, কষ্টের নীল বেদনা আপনাকে দংশন করবে। আত্মীয় স্বজনরা সহানুভূতি জানাবে, স্মৃতিচারন হবে, পাশাপাশি আপনার মনে অনেকগুলো প্রশ্নের জন্ম নিবে এই মৃত্য নিয়ে-
- এই অসময়ে আল্লাহ কেন আদরের ভাইকে তুলে নিলেন ?
- আজ্রাইল কি আমাকে চোখে দেখে না ?
- বাসের ড্রাইভার কি চোখ বন্ধ করে গাড়ী চালায়?
- ওদের কাছে কি জীবনের কোন মূল্য নেই?
- এমন ঝুকিপূর্ন রাস্তায় আর কত জীবন যাবে?
- সরকার কি নাকে তেল দিয়ে ঘুমায়?

এরকম অনেক প্রশ্ন। এখন প্রশ্ন হলো আসলে কে আপনার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী- আল্লাহ? বাসের ড্রাইভার? ঝুকিপূর্ন রাস্তা? না সরকার?

সড়ক দুর্ঘটনায় গতকাল প্রিয় এক ছোট ভাই সোহেল রানাকে হারালাম, ঈদের খুশির রেশ মিলিয়ে গেলো, ভূতা অনুভূতি জেগে উঠলো কষ্টের নীল বেদনায় কারন ওর সাথে আর কোনদিন কথা হবে না, কোন দিন আর ওর হাসি মুখ দেখা হবে না, কোনদিন আর শোনা হবে না কেমন আছেন ভাইজান।

এখন প্রশ্ন হলো ওর মৃত্যুর জন্য দায়ী কে?
বিষয়টা কার সদয় অবগতির জন্য জানানো যায়?

ভূতা অনুভূতিগুলো নিয়ে ভালই ছিলাম
সহনশীলতা আর ধর্যশীলতার দেয়াল ঠেকায়
হঠাৎ কোথা থেকে একটা লোহার হাতুড়ী এলো
তারপর ভূতা অনুভূতিগুলোকে উতপ্ত করলো
একের পর এক কষাঘাতে স্ফুলিং ছড়াতে চাইল
আমি থেতলে গেলাম, নীল কষ্টে চিৎকার দিলাম
দয়া করে আমাকে চুখিও না, আমাকে জাগিও না
আমি চোখে দেখি না, আমি বলতে পারি না
তুমি বরং সেই সব অনুভূতির কাছে যাও
যারা জেগে জেগে ঘুমিয়ে আছে
যাদের চোখ আছে কিন্তু বন্ধ রাখে
যাদের ভাষা আছে কিন্তু অপব্যবহার করে
তুমি পারলে তাদেরকে কষাঘাত করো
পারলে স্ফুলিং ছড়াও, চুখিয়ে দাও, একটু জাগিয়ে দাও !!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×