ঘুম থেকে জাইগা চোখ ঢলতে ঢলতে ফেস বুকে হান্দাইতেই ঝন ঝন শব্দ কইরা উঠল। পুরা দেয়াল জুড়ে হৃদয় ভাংগার টুকরা ছড়াইয়া ছিটাইয়া পইড়া রইছে, দূরে গিয়া মর কইয়া টিভি ছারলাম- সেখানেও দেখি খান খান শব্দ হয়। এমনিতে ঠান্ডা জনিত কারনে কানে সমস্যা তার মধ্যে আবার ভাংগা ভাংগির সুরে গাওয়া- “সুখের এই পৃথিবী, সুখের এই অভিনয়, যত আড়ালে রাখ, আসলে কেউ সুখি নয়” অচাম গান, বন্ধ করে দিলাম। চেনা পরিচিতজনরাও খালি ভাংগনের কাহিনী শোনায়, কেউ ভাইংগা সুখি, কেউ আবার ভাইংগা দুঃখি, চারিদিকে শুধু ভাংগনের শব্দ শুনি, হৃদয়ের ভাংগন। পৃথিবীতে দুঃখ নিয়ে বিলাসিতা আমরাই করি, দুঃখ আমাদের বাসর রাতের পালঙ্ক। বাসর রাত ঠিকই হইবো কিন্তু পালঙ্ক কখনো ভাংবো না।
কেউ কেউ আবার দুঃখ ফেরি করে বেড়ায়, কারো কারো দুঃখ এতোই দামি তা তুলনা করা সম্ভব নয়- (আবেগ উথলিয়ে বলে) “আমার মতো দুঃখ যেন আর কারো না হয়”, কানার হাটবাজারের মতো- এক কানা কয় আরেক কানারে, চলো এবার ভবুগুরে ।
এই যে চারিদিকে এতো দুঃখ, হৃদয়ের ভাঙ্গন- এর পিছনে কি কারন? আল্লামা শফি বলছেন এর পিছনে দায়ী – তেঁতুল, তেঁতুল, তেঁতুল কিন্তু আমার মতে-তেঁতুল আপনি খান আর না খান, দুঃখ আপনার হবেই চিরকাল। তেঁতুলের মন বুঝতে পারেনি স্বয়ং ঈশ্বর, আমি কোন বালেশ্বর! আবার তেঁতুলের দুঃখও কিন্তু কোন অংশে নয় কম। একেক জনের দুঃখ একেক রকম, আপনার দুঃখের কারন আপনি বাইচ্ছা লন। নইলে চলেন কবিতা পড়ি, দুঃখকে একটু দিয়ে ছুটি -
দৈর্য ধর্ মন, দৈর্য ধারন কর
দৈর্য্যে পাবি মুক্তি, দৈর্য্যে বাড়বে বল।
এইতো আর কয়টা দিন
ফুরোবে তোর দুর্দিন
অপার সুখের ভেলা
সাদা সাদা বকের মেলা, তাই-
দৈর্য ধর্ মন, দৈর্য ধারন কর
পাথর চেপে বুকে, থাকিস অবিচল ।
দৈন্যতার কষাঘাত
তুলে নেয়নি চামরা
বেঁধে ছালা পিঠে
থামেনি পথ চলা, তাই একটু –
দৈর্য ধর্ মন, দৈর্য ধারন কর
সূর্য উদয়ে বাকী, আছে অল্প ক্ষন।
প্লাটফর্মে থাক তৈরী হয়ে
চলে যা তুঁই স্বপ্ন পুরে
যেথায় স্বপ্ন ভেংগেনা তো
অনন্ত কাল ধরে, আর না
দৈর্য ধর্ মন, দৈর্য ধারন কর
উড়ে যা নীল আকাশে, ডানায় করে ভর।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।