উৎসর্গঃ টাঙ্গাইলের ধর্ষিতা বোনকে
আহ ! ভুতুরে জোস্নাপক্ষের সভ্যতা
আর কত গোলাপের
কপোলে কলংক তিলক এঁকে গেলে
আমি মেনে নেবো এ দায় আমারও ?
আর কত ঝলমলে সিল্কি শরীর
ফনিমনসার কাঁটায় কাঁটায় বিদ্ধ হলে
আমি মেনে নেবো এ লজ্জা আমারও
এ লজ্জা বাংলাদেশেরই !
আর কত ?
বিবেকের সুপ্ত আত্মা আর কত
স্বীয় স্বার্থের অন্বেষা ?
চেয়ে দ্যাখো, শুয়োরের দল
কলঙ্কের শেষ আঁচরটুকুও সেটে দিচ্ছে
সুচারুরূপে !
হে বিবেক,
এই দুঃসময়ে তুমিও প্রস্ফুটিত হও
বোনের কালিমা ছুঁয়ে
তুমিও হয়ে ওঠো
উদ্যত রাইফেল কোনো !
এ লজ্জার দায়ও এরিয়ো না
হে বাংলার বিবেক...
চেয়ে দ্যাখো, শুয়োরের দল
কলঙ্কের শেষ আঁচরটুকুও সেটে দিচ্ছে
সুচারুরূপে !
৫ জানুয়ারি ২০১৩
দুপুর, উত্তরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




