আগুন-বারুদ-লাশের চিত্রনাট্য কিংবা
দুঃস্বপ্নের মধ্যরাত নেই
নেই গণজোয়ারে সহিংসতার চিহ্নও !
এখানে গলার সুর এক না হলেও
প্রতিবাদের মূর্ছনা এক ও অভিন্ন
ক্ষমার অযোগ্য মুখে প্রতিশোধের থু থু ছেটাতে !
মূলত
রক্তের ধংসস্তুপেই জন্মেছে সচেতনতার দ্রোহ
জন্মেছে মূলত পাপীকে চুম্বন করার দায়ে
বুকের গভীরে শোকের কবিতা জ্বালাতে নয়
মায়ের নিরুদ্দেশ কন্যাটি কিংবা ছোট ভাইটির
মৃত্যুহিস্যা নিতেই মূলত জন্মেছে সচেতনতার
এ দ্রোহ !
শাহবাগ
তুমি উত্তাল হয়ে ওঠো ! হয়ে ওঠো আরো
সময়ের সাহসী সন্তানেরা ত্রিশ লাখ শহিদের
মৃত্যু হিস্যা নিয়েই সব বেজন্মার এপিটাফ
লিখবে এবার !
৬ ফেব্রুয়ারি ২০১৩
রাত্রি, উত্তরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



