somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান শিক্ষাব্যবস্থা এবং এবং এর এপিঠ-ওপিঠ....

১০ ই জুন, ২০১২ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে নিজেকে জানার চেষ্টা করুন
এবং তারপরে নিজেকে আবিষ্কার করুন।একবার
নিজেকে জিজ্ঞেস করেই দেখুন আপনি কি কি জানেন।
হয়ত আপনি নিজেই জানেন না যে আপনি কত কিছু
জানেন।
কিন্তু দূর্ভাগ্যের ব্যাপার এই যে আমাদের দেশের
শিক্ষার্থীদের বাবা-মা স্কুলে ভর্তি হওয়ার আগেই
ছেলে-মেয়েদের ভর্তি পরীক্ষা নামক এক
রেসে ছুড়ে দেয়।তারপর স্কুলে ভর্তি হওয়ার পর
একগাদা বইয়ের নিচে চাপা পড়ে আমাদের দেশের
শিক্ষার্থীরা।এভাবেই তারা নিজেদের আবিষ্কার
করার শক্তি হারিয়ে ফেলে।তারপর হাইস্কুলে উঠার
পর জে.এস.সি. আর এস.এস.সিতে গোল্ডেন এ প্লাস
নামক একটা বস্তু পেলেই আমরা লাফিয়ে উঠি।
আমাদের মত যারা গোল্ডেন এ প্লাস নামক
বস্তুটা পেয়ে লাফিয়ে উঠি তাদের জানা প্রয়োজন
যে এটা শিক্ষার ফল নয়,এটা পরীক্ষার ফল।
আমি পরীক্ষার ফলকে কখোনই ছোট
করে দেখছি না কিন্তু যারা এটাকেই শিক্ষার ফল
ভেবে ড্রাম বাজিয়ে নাচানাচি করে তাদের শীঘ্রই ঘুম
ভাঙার প্রয়োজন আমি মনে করি।
তারপর এইচ.এস.সি. শেষ করার পর ডাক্তার আর
ইন্জিনিয়ার হওয়ার জন্য
আমরা এখানে সেখানে দৌড়াই।কিন্তু কেন
তোমাকে ডাক্তার বা ইন্জিনিয়ার হতে হবে??
আপনি হয়তো ভালো লিখতে জানেন,হয়ত
ভালো গাইতে পারেন,হয়তো ভালো অভিনয়
করতে জানেন,হয়তো ভালো ছবি আঁকতে পারেন অথবা ভালো ছবি তুলতে পারেন।
আরো কত কি আছে -তার মধ্যে কিছু
না কিছুতে আপনি নিশ্চিতভাবেই পারদর্শী।
খালি একটিবার নিজেকে জানার
চেষ্টা করুন,দেখবেন নিজেকে তুমি ঠিকই
চিনে নিতে পারবেন।
প্রতিবছর আমাদের দেশ থেকে হাজার হাজার
ডাক্তার ইন্জিনিয়ার বের হচ্ছে কিন্তু
কয়টা ডাক্তার ইন্জিয়ার বের হচ্ছে যে তাদের নতুন
কিছু করার স্পৃহা আছে??খুবই কম
কেননা ছোটবেলাতেই তাদের
সৃষ্টিশীলতাকে মেরে ফেলা হয়
নয়তো মেরে ফেলতে বাধ্য করা হয়।আমাদের দেশের
অধিকাংশ শীক্ষার্থীদের যদি জিজ্ঞেস করা হয় -
তোমরা কেন পড়াশুনা করছ??
উত্তরগুলো আসবে অনেকটা এরকম-
ভালো চাকরি করতে পারব ,ভালো খেতে পারব,ভালো বউ পাব(!).....আরো অনেক
কিছু...।কিন্তু না...শিক্ষার মূল উদ্দেশ্যই
হলো নিজেকে জানা,তারপর পৃথিবীটাকে জানা,পৃথিবীর
মানুষগুলো সম্বন্ধে জানা...।কিন্তু যেই
শিক্ষা আমাদের জানার আগ্রহকে নষ্ট
করে দিয়ে ভোগের আগ্রহ সৃষ্টি করে সেই শিক্ষার
কি আদৌ প্রয়োজন আছে?
নিজেকে না জেনেই নিজেকে প্রমান করার জন্য
ময়দানে নামতে হয় আমাদের,কিন্তু কেন??
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×