আজি এ দুপুরে রবির কর
১২ ই মে, ২০০৮ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাঠফাটা রোদে চান্দি ফেটে যাচ্ছে।এমনিতেই চান্দি আজকাল আর ঠান্ডা
হয় না।বাসে-বাজারে-রেস্টুরেন্টে সবখানেই গ্রাহ্যসীমার বাইরে গরম।তারওপরে কারেন্টের ৩৮ঘা। কাজের সময় বলুন আর ঘুমের সময় বলুন-একেবারে বেরসিক হাল।এদিকে শোনা যাচ্ছে-তেলের দাম এই বাড়লো বলে।তারমানে জিনিসপত্রের দামের আবারো দফারফা।বার্মার সাথে আমাদের শোষকদের তাহলে তফাৎ কই? নাবুঝে কথা বলা মানুষের সংখ্যা কবে যে কমবে এইদেশে!বাড়িতে বাড়িতে নাকি এখন পাম গাছ লাগাতে হবে।এ যে দেখছি আরেক ইউকেলিপটাসকে আমন্ত্রণ।কেউ কেউ বলছেন-একইঞ্চি জমি খালি রাখা যাবে না,সবখানে চাষ করতে হবে।হায়! এদের মাথায় পরিবেশ ভারসাম্যের কোন ধারনাই নাই।যেসব আলুর রেসিপির কথা বলা হচ্ছে-সেগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত তা কি সেই সব মাথামোটা নব্য রাষ্ট্রনায়করা একবারো ভেবেছেন?তাছাড়া প্রদর্শিত আলু রেসিপির সবগুলোতেই দেখা যাচ্ছে-অনুসঙ্গ হিসাবে প্রচুর তেল লাগে।এ যেনো সেই রুটি খেতে পায় না তো কি হয়েছে-কেক খাক অবস্থা।সব রঙ্গ,সব গরম মিলিয়ে চারদিকে কুল না কূল নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন