somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ললনার হাসি দেখে হসনে খুশি, আড়ালে তার টেকনোলজি হাসে!!!! :( :( :(

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ল্যভিস ফুড এভ্যয়ডেন্স’ থিওরির কারনে সব ধরনের বিয়েশাদি টাইপের প্রোগ্রাম এড়িয়ে চলছি গত ৩-৪ বছর যাবত। এর ভিতরে অনেক কাছের আত্মীয় স্বজনের কাছ থেকে ‘অসামাজিক’ খ্যাতি ও পেয়ে গেছি। আমাদের চট্টগ্রামের বিয়ে শাদীর ধরণটা আবার ভিন্ন। এখানে খাওয়া-খাওয়ি ব্যাপারটা একটু বেশি যেটা আবার আমার মোটেও পছন্দ না। কিন্তু গতদিন বাদ দেয়া যায়! সামাজিকতা বলে একটা কথা তো আছেই। অবশেষে সন্ন্যাসী ধর্ম ভেঙে গেলাম একটা বিয়েতে উপস্থিতি দিতে।


আজকাল বিয়ের ব্যাপারগুলো দেখলাম বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। আগের চেয়ে একটু বেশি রংচঙা ব্যাপার স্যাপার খেয়াল করলাম। ভেন্যুতে প্রবেশ পূর্বক প্রথমে গেলাম মেয়ে মানুষ যেদিকে বসেন সেদিকে। আসলে খালা,মামী,অ্যান্টি এদের সাথে এসব বিয়ে শাদীতে দেখা হয়। আর কোথাও তেমন হয়না। তাই আগে তাদের সালাম সম্মান তো করা উচিত। এর মধ্যে কিন্তু অন্য কোন কারন নেই ;) কিন্তু খেয়াল করলাম যেদিকে যায় সবাই খালি হাসে, মিটিমিটি হাঁসি, মুচকি মুচকি হাসি, সব স্মাইলি স্মাইলি ফেইস। না বিয়ে বাড়িতে এসে কেউ মুখ কালো করে থাকবে তা নয়। বাট থিংস সিমস লিটল ফিসি। সব মেয়েরা হাসছে। চামে দুয়েকজন সুহাসিনীর সাথে হাসিও বিনিময় করে ফেললাম। কিন্তু তারপর ও সবাই এভাবে হাসে কেন? নাকি আগেও হাসত? নাকি এতদিন আমি কোন প্রোগ্রামে যায়নি বলে বুঝতে পারছিনা? নাকি আমাকে দেখে হাসছে?? :(



আমার এক ফ্রেন্ড ছিল রাকু। তার বিভিন্ন কাণ্ড কারখানা দেখলে সবাই হাসত। কোন মেয়ে হাসলে সে পার্ট নিয়ে বলত “দেখেছিস আমাকে দেখে মেয়েটা কি সুন্দর হাসল”। অবশ্য তার আনন্দ বেশিক্ষন স্থায়ী হত না যখন আমরা বলতাম “তরে দেখলে আমাদেরি হাসি পায় আর ওর কি হবে ভাব” B-) ভাবতে ভাবতে কনের স্টেজের সামনে এসে পড়লাম। অমা একি কাণ্ড কনে ও দেখি আমার দিকে তাকিয়ে হাসে। নিজের সিটে বসা অবস্থায় বডিকে একবার এদিক ঘুরিয়ে হাসে, একবার ওদিক ঘুরিয়ে হাসে। নিজের চোখে নিজেরে স্ক্যান করলাম। আমার কোন প্রবলেম নাই তো আবার নাইলে আমারে দেখে হাসে কেন? না কোন গণ্ডগোল নেই। ভাবলাম কি আছে গেবনে কনের সাথেই না হয় একটু লাইন মেরে নেই। কিন্তু ঘটনা অন্যখানে। ডানে বামে তাকিয়ে হাসার আসল কারন বের করলাম।

খেয়াল করলাম আমার ৬ বছর বয়সী ভাগ্নিটাও হাসতেসে। তারে বললাম হাসি থামাতে থামতে বললাম “ তুমি জান আজকালকার কনেরা একদম কান্না করেনা”। ভাগ্নি আমারে দ্বিগুণ অবাক করে দিয়ে বলল “ছোট, তুমি পাগল হয়ে গেস, বিয়ের দিন কনেরা কাঁদে নাকি? আর শুন ডিসটাব করনা আমাকে, দেখছ না বিজি”। হু, তারই বা দোষ কি! ২০০৬ সালে শেষ তার মা’রেই তো আমি বিয়ের দিন কাঁদতে দেখছি, সে তো আর দেখেনি।


আগের দিনে মেয়েরা বিদায়ের সময় কাঁদত, হিহি করে কাঁদত, হুহু করে কাঁদত, কেউ তো আবার হাউমাউ করে কেঁদে মা বাপ ভাইয়ের কোলে পড়ে যেত। কাঁদতে গিয়ে স্টেজ ভেঙে পড়ে গেছে সেরকম ভিডিও ও ভাইরাল হতে দেখেছি অনলাইনে। দৃশ্য গুলো হৃদয় বিদারক হলেও সেই দৃশ্যের একটা সৌন্দর্য ছিল। আবেগ টিকরে পড়ত।


কিন্তু কথায় আছে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ।

সব দোষ শালা ওই ডিএসএলআর এর। এত্তুগুলা আবেগগুলা সব কাইড়া নিছে আর বেহুদা সবার মুখে হাসি লাগায়া রাখছে!!!!! X(( X((
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×