আমি তখন নতুন নতুন সিগারেট খাওয়া ধরসি। প্রত্যেক রাতে ছাদে গিয়ে সিগারেট খাই। আমাদের বাসার পিছনে একটা একতলা বিল্ডিং তারপর সরু গলি সাথে আরেকটা বাসা। প্রতি রাতে ছাদে উঠে দেখতাম সেই বাসার দোতলার বারান্দায় লাইট জ্বালিয়ে একজন স্কুল পড়ুয়া মেয়ে বই পড়তো। আমিও তাকে দুর থেকে দেখতাম। মাঝে মাঝে চোখাচোখি হত। আমি তাকায় থাকতাম সে চোখ সরিয়ে নিত। কয়েকদিন পর হঠাত করে সেই মেয়েটির বাসার সামনের গলিতে দাড়ায় বন্ধুদের সাথে আড্ডা মারছি এমন সময় মেয়েটি বারান্দায় আসে। সে আমাকে দেখে তাড়াতাড়ি রুমে চলে যায়। পরের দিন ঠিক একি সময়ে কি জানি কি ভেবে সেই মেয়ের বাসার সামনে আবার গেলাম,সে বারান্দায় এলো। এভাবে কয়েকদিন চলল। আমিও কোনো কথা বলি না বা ইশারা দেই না, সেও তাই। একদিন রাতে ওই গলিতে লুকায় সিগারেট খাচ্ছি এমন সময় মেয়েটি বারান্দায় এসে বলে,"সিগারেট খাবেন না। আমি পছন্দ করি না। " আমি একগাল হাসি দিয়ে সিগারেটটা ফেলে দেই। নাম জিজ্ঞেস করবো এমন সময়ে সে রুমে ঢুকে যায়। এরপর কয়েকদিন তার কোনো দেখা পেলাম না। বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারানো পর রাস্তা নামলাম আনন্দমিছিলের জন্য। সেই মেয়েটির বাসার সামনে গিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স দাড়ানো। এক পরিচিত ভাইয়ের থেকে জানতে পারলাম এই বাসার দোতালার এক মেয়ে পুকুরে ডুবে মারা গেছে। হঠাত করে বুকের মধ্যে কেমন জানি খালি খালি লাগলো। মনের অজান্তে চোখের কোনে পানি জমে গেল। আমি দোকান থেকে এক সিগারেট কিনে বাসার ছাদে চলে গেলাম।
একটি সিগারেট, ছাঁদ এবং মেয়েটি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।