মেয়েটি।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি তখন ক্লাশ সেভেনের ছাত্র। আমাদের স্কুলে ক্লাস সিক্সে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। তারপর কিছু সিট ফাকা থাকলে সেখানে দুই একজন স্টুডেন্ট নেওয়া হয়। তো সেই ফাকা সিটে আসলো এক মেয়ে।একদিন টিফিন টাইমে মেয়েটিকে আমি প্রথম দেখলাম।মেয়েটি গায়ের রং উজ্জ্বল শ্যামলা হলেও সে বেশ সুন্দরী ছিলো। চশমাও পড়ে। একজন মেয়ের মধ্যে আমি যা যা খুজি সবই তার মধ্যে আছে। মেয়েটিকে বেশ ভালো লাগলো। তাকে দেখে হুমায়ুন আহমেদ স্যারের কোনো বইয়ের নায়িকার মতো লাগলো। অনেক চেষ্টা করলাম গল্পের নামটা মনে করার কিন্তু পারলাম না।
স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বিকাল বেলা।স্কুল মাঠে প্যান্ডেল টানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। আমি মাঠ দিয়ে স্কুল বিল্ডিংয়ের ভিতরে যাবো এমন সময় একটা কন্ঠ শুন্তে পাই। কে যেন নজরুলগীতি গাচ্ছে। আমি থাকায় দেখি সে মেয়েটি গান গাচ্ছে। অদ্ভুত সুন্দর তার গলা। কি যেন এক মায়া তার গানের গলায়। আমি কতো কখন দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। এক বন্ধুর ডাকে হুশ ফিরলো। নিজের অজান্তেই আমি তার প্রেমে পড়ে গেলাম।
আজ ছয় বছর পর। আমরা এখন আলাদা। মেয়েটি এখন আর গান গায় না, আমি তার ছবি দেখে রাতের পর রাত কাটিয়ে দেই।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন