somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত মন ভালো করে দিতে পারে যে কাজগুলো

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাপ্ত বয়স্ক জীবনের নানা রকমের ঝামেলায় যখন আপনার মন-মেজাজ খারাপ হয় এবং আপনি খুব বিষণ্ণ হয়ে পড়েন, আপনার আবেগের নিয়ন্ত্রণ হারান তখন এমন কিছু প্রয়োজন হয় যা আপনার মুডকে ভালো করে দিতে পারে। হ্যাঁ, আজ এমনি কয়েকটি সহজ কৌশলের কথা জেনে নেই আসুন যা আপনার মুডকে তাৎক্ষণিকভাবে ভালো করে দিতে পারে।

১। গান শুনুন

গবেষণায় দেখা গেছে, গান শুনার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে যেমন- মানসিক চাপ কমায় এবং হৃদপিণ্ডকে শান্ত রাখে। তাই যখনই মন-মেজাজ খারাপ হবে তখন আপনার পছন্দের কোন গান শুনুন অবিলম্বেই আপনার মন ভালো হয়ে যাবে।
ভাল গান শুনতে এখানে ক্লিক করুন

২। একটি ভালো বই পড়ুন

বই সব সময়ই মুডের উন্নতি ঘটায়। আপনি যখন একটি বই পড়েন তখন আপনার মনের বর্তমান অবস্থাকে পাশ কাটিয়ে বইয়ের প্রতি মনযোগী হয়ে পড়েন এবং তাৎক্ষণিক ভাবে বিরক্তিকর বিষয়টি আপনি ভুলে যান। সব সময় আপনার কাছে একটি কমিক বই রাখুন।

৩। মেডিটেশন

মেডিটেশন বা ধ্যানের উপকারিতা অপরিসীম। হৃদপিণ্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে এবং মানসিক চাপ মুক্ত হতেও সাহায্য করে মেডিটেশন। তাই যখনই আপনার মন অস্থির হবে তখনই গভীরভাবে কিছুক্ষণ দম নিন ও দম ছাড়ুন, দেখবেন আপনার মন চাঙ্গা হয়ে উঠবে।

৪। ব্যয়াম

খেলাধুলা এবং শারীরিক কার্যক্রম শুধু আপনাকে স্বাস্থ্যবান রাখতেই সাহায্য করেনা বরং “সুখি হরমোন” বা “এন্ডোরফিনের” নিঃসরণকেও উদ্দীপ্ত করে। এই হরমোন স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মেজাজ পরিবর্তনে সহায়তা করে।

৫। ফল খান

মেজাজের সমস্যায় ফল সাহায্যকারীর ভূমিকা পালন করে এবং আপনার প্রতিদিনের খাদ্যতালিকার অংশ হওয়া উচিৎ ফল। ফল অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শারীরিক স্ট্রেস কমায় ও কর্মশক্তি বৃদ্ধি করে এবং মুড ভালো হতে সাহায্য করে। জাম, ডুমুর, আপেল, কলা, তরমুজ ইত্যাদি ফলগুলো পর্যায়ক্রমে প্রতিদিন ভক্ষণ করুন ও চাপ মুক্ত জীবন লাভ করুন।

৬। ম্যসাজ

আপনার কপাল ও ঘাড়ের নির্দিষ্ট স্থানে যখন ম্যসাজ করবেন তখন রক্ত চলাচল বৃদ্ধি পায় ও আপনার মনকে শান্ত হতে সাহায্য এবং শরীরকে শিথিল করে। ফলে আপনি স্ট্রেস মুক্ত হয়ে ভালো অনুভব করবেন।

৭। শখের কাজটি করুন

ছবি আঁকা বা নৃত্য এইরকম কোন একটি শখের কাজ খুঁজে বের করুন যা করতে আপনার অনেক ভালো লাগে। আপনার শখের কাজটি আপনাকে নতুন কিছু করতে উৎসাহিত করবে ও আপনার মনকে অবিলম্বে ভালো করে দিবে।

৮। নিজেকে সংগঠিত করুন

আপনার চিন্তা ভাবনা গুলোকে গুছিয়ে নিন, আপনার ডেস্ক এমনকি আপনার ওয়ারড্রবটিও গুছিয়ে নিন ফলে আপনার চিন্তা ভাবনায় স্বচ্ছতা আসবে এবং আপনাকে প্রেরণা ও উৎসাহ দেবে। নিজেকে নিজের সাথে যুক্ত করলে আপনার মুড ভালো হবে।

৯। সামাজিকতা

আপনার বন্ধুদের ডাকুন বা কোন কলিগের সাথে বাহিরে ঘুরতে জান। এটা শুধু আপনার মনকেই ভালো করবেনা আপনার চিন্তার প্রক্রিয়াকেও উদ্দীপ্ত করবে। পরিবেশের পরিবর্তন আপনাকে ভালো অনুভব করাবে।

১০। প্রকৃতিকে দেখুন

প্রকৃতির নিরাময় ক্ষমতা আছে। বাতাসে গাছের পাতার দুলুনি অথবা ভাসমান মেঘমালা বা তারার দিকে তাকিয়ে থাকলেও মন ভালো হয়ে যাবে আপনার। প্রকৃতি আপনার মনকে শান্ত করবে ও অবিলম্বে আপনার মেজাজকে ভালো করে দিবে।

মন ভালো করার জন্য আরো ও করতে পারেন- ভালো পোশাক পরুন, পছন্দের কোন খাবার খান, কাউকে সাহায্য করুন, ইন্টারনেট থেকে বের হয়ে আসুন, হাসার চেষ্টা করুন।

সূত্রঃ বিডি প্রেস

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×