somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার এক বিখ্যাত ইসলাম বিদ্বেষী লেখকের ব্লগে নামাজ নিয়ে যত কথা।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার এক বিখ্যাত ইসলাম
বিদ্বেষী লেখকের ব্লগ পড়ছিলাম।
গৎবাঁধা লেখা, কিন্ত একটা লেখায় চোখ
আটকে গেলো। বিষয়টা বেশ ইন্টারেস্টিং।
সে মুসলিমদের তুলনা করছেন একটা বিশাল
আর্মির সাথে, এবং তার বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছে।
তার লেখাটার সারমর্ম হল মুসলিমদের শুধুই
একটা আলাদা ধর্মের
অনুসারী হিসেবে দেখলে আমেরিকানরা ভুল
করবে। মুসলিমদের দেখতে হবে একটা সুসংহত
আর্মির মত। আর
তা না করলে মুসলিমরা অচিরেই
পুরো অ্যামেরিকা দখলে নিয়ে নেবে।
সুবহানাল্লাহ । পুরোই আমার মনের কথা।
মুসলিমেরা যে একটা মিলিটারি তা প্রমাণ
করতে সে বলেছে -
"মুসলিমরা রাত শেষ হবার আগেই ,
বিছানা থেকে উঠে মসজিদের
দিকে চলে যায়, এবং তারা মিলিটারির মত
রুটিন মাফিক স্ট্রেচিং আর ড্রিল করে।
( সে ফজরের সালাতের কথা বলছে)। কোন
কিছুই তাদের এ থেকে বিরত রাখতে পারেনা।
কঠিন ঠাণ্ডা, অসুখ, বৃষ্টি , ছুটি কোন অজুহাতই
নয়। বিশ্বের কোন মিলিটারিতেও বোধহয়
এতো কড়াকড়ি নেই। আরো ভয়াবহ ব্যাপার হল
তারা এটা প্রতিদিন পাঁচবার করে।
মিলিটারিও ফেইল।
আর্মিরা যেমন একত্রে সংঘবদ্ধ হয়ে মার্চ
করে, মুসলিমরাও অণুরূপ জামাতে সমন্বিত
(synchronized) ভাবে একতাবদ্ধ
হয়ে নামাজ পড়ে। তাদের লাইন ঠিক করা,
একত্রে সকল স্টেপ ফলো করা আর্মিকেও হার
মানায়।"
এরপর সে আর্মিরা কেন মার্চ
করে সে বিষয় একটু আলোকপাত করে।
"আমরা তো সবাই আর্মির মার্চ দেখেছি। কোন
সময় চিন্তা করে দেখেছেন কেন
তারা এটা করে? এটা করে কি লাভ হয়?
আধুনিক যুদ্ধখেত্রে একত্রে মার্চ করার কোন
ব্যবহার নেই, বরং এটা করা বোকামি।
তাহলে কেন?
কারণ একদল মানুষ যদি কোন কাজ
একইভাবে বারবার করে তাদের
মাঝে একটা মানসিক (emotional)
এবং ভৌত (physical) বন্ধন সৃষ্টি হয়।
তারা নিজেদের ব্যক্তিসত্ত্বার
পরিবর্তে গ্রুপকে বেশি প্রাধান্য
দিতে শিখে। শুধু মার্চ অথবা ড্রিল নয়,
যেকোন সমন্বিত কর্মকাণ্ড (যেমন
একত্রে খেলা, গান গাওয়া, জামাতে সালাত
ইত্যাদি ) মানুষের মাঝে সংবদ্ধতা (group
coherence) তৈরি করে।
সে আরও লিখেছে, নামাজের ওয়াক্ত হবার
সাথে সাথেই মুসলিমরা যেখানেই
যে অবস্থাই থাকুক না কেন, তারা সবাই
একদিকে মুখ ফেরায় আর নামাজ পড়ে।
ফলে বিশ্বব্যাপী তাদের মাঝে এক
একাত্মতা তৈরি হয়েছে, যা অন্য কোন ধর্ম/
জাতি অথবা বিশ্বাসের মানুষের
মাঝে দেখা যায়না। আর এই কারণেই
মুসলিমরা মাত্র ১৪০০০ বছরের মাঝেই
বিশ্বের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে,
এবং তাদের কখনোই পরাজিত করা যায়না।
একটা লোহার খণ্ড কখন চুম্বকে রূপান্তরিত
হয়? যখন তার মাঝে যত ইলেক্ট্রন আছে, সব
একদিকে মুখ করে।"
আলহামদুলিল্লাহ, এভাবে কোন সময়
চিন্তা করিনি, আল্লাহ সুবহানু
ওয়া তায়ালা মুসলিমদের দৈনিক
কর্মকাণ্ডে কি এক অনুপম শিক্ষা রেখেছেন।
এই জন্যই বোধহয় সে সুদুর আফ্রিকা, সেখানেও
যদি একজন মুসলিমের কষ্টের কথা শুনি, এই
বাংলাদেশে বসে আমাদের ঘুম হারাম
হয়ে যায়।
সবশেষে, সত্যিকারের অজুহাত ব্যতীত আর
জামাতের সালাহ ছাড়বেন না।
( সংগৃহীত )
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×