একটার পরে আরেকটা
‘কবিতা’ হয়ে যায় ।
হেমন্তে নাকি চিলের ডানা খয়েরি হয়ে যায়; ‘যায় নাকি?’
প্রেমিকের কাছে প্রেয়সীর অধিকার
বাহুডোরে বাঁধতে চাওয়া প্রেমিক
কাঁঠালের কচি পাতার মতন প্রেয়সীর শরীর’
লজ্জায় ম্লান হয়ে যাওয়া প্রেমিকার মায়াবী মুখখানি
-‘আচ্ছা মেয়ে’ তুমি কি বই পড়ো?
মানুষের লেখা বই
কবিতা পড়ো?
কবিকে চেনো?
জীবনে চাও কি;
পারো কি তুমি ঐশ্বর্য-দাম্ভিকতা-সংকীর্ণতা আর সামাজিকতা ভেঙ্গে; ছুটে আসতে? ‘পারো কি?’
২২ অগ্রহায়ণ ১৪২৬ | শনিবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




