somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লব অথবা মৃত্যু

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণমানুষের জোয়ার দেখে তখন শাসকগোষ্ঠীরা বেশ ভালোভাবেই নড়েচড়ে উঠলো । চারিদিকে বিক্ষোভ মিছিল আর ঘরে ঘরে প্রতিবাদে সোচ্চার হওয়া মানুষ । অন্যায়কে তো আর মানা যায়না । অনেক মেনেছে মানুষ । গুটিকয়েক লোকের হাতে কোটি কোটি মানুষ বিপদে । মানুষ চায় একটু আশ্রয়স্থল‚ খাবার আর স্বাধীনতা ।

স্বাধীনতাকামী মানুষগুলো তখন গর্জে উঠলো । সাক্ষী রইলো আকাশ-বাতাস-পশুপাখি-গাছপালা । যেন সব পশুপাখি আর গাছপালাগুলো এই মুক্তিকামী মানুষগুলোকে প্রেরণা দিচ্ছে । আকাশ-বাতাস মুক্তির সংগ্রামে উত্তাল ।
শাসকগোষ্ঠী কায়দা করে সমস্ত গণমাধ্যমে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠালো; চিঠি তো নয় ছিলো হুমকি । চিঠি পাঠানোর আগের রাতে বেছে বেছে দেশবরেণ্য গণতান্ত্রীকামী সাংবাদিকদের এক জায়গায় জড়ো করা হলো । তারপর সবার চোখ বাঁধা হলো । কিছুক্ষণ পর কে যেন বললো‚ “ওপেন ফায়ার” । সঙ্গে সঙ্গে ঝাঁঝরা হয়ে গেলো কয়েকশো বুক-মাথা । রঙ্গস্রোতে ভেসে গেলো নিচে পড়ে থাকা গাছের শুকনো পাতা । বালুগুলোও দেবে গেলো রক্তের বন্যায় । কয়েকটি কাক গাছ থেকে কা কা করতে করতে উড়ে গেলো ।

সাংবাদিকদের চিঠিতে বলা হলো যদি এসব বিক্ষোভের ছবি‚ ফুটেজ‚ ভিডিও একটাও প্রচার করা হয় তবে সবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবে । দেখা গেলো যারা ওয়ার্নিংয়ের পরও সংবাদ প্রচার করেছিল তাদেরকে সত্যিই জ্যান্ত পুঁতে ফেলা হলো । এভাবে বেশকিছু চলল সাংবাদিক নিধন ।

তারপর নির্বিকারে ভারী অস্ত্র এবং ট্যাংক দিয়ে চলল সাধারণ মুক্তিকামী মানুষদের উপর হামলা । কত যে মানুষ মরলো তার ইয়ত্তা নেই!

লাশগুলোকে সাগরে ভাসিয়ে দেয়া হলো । শিশু‚ নারী‚ কিশোর-কিশোরী‚ যুবক-যুবতী‚ বুড়ো-বুড়ি সব ধরনের লাশ-ই চোখে পড়লো । মানুষের রক্তে সাগরের পানি গাঢ় লাল বর্ণ ধারন করলো । মাছসহ সাগরের অন্যান্যা জলজ প্রাণীগুলো মরতে শুরু মরলো ।
শুধু যে মানুষ ই মারা হলো তা নয় । কয়েক লক্ষ গাছ কাটা হলো‚ কয়েক লক্ষ পাখিও মারা হলো । শহরজুড়ে যেন বিষবাষ্প ছড়িয়ে গেলো ।

চারিদিকে মানুষের আর্তনাদ‚ লাশের পঁচা দূর্গন্ধ ।

এতকিছুর পরও সাধারণ জনগণের জয় হলো । বিনিময়ে ঝড়ে গেলো কয়েক লক্ষ প্রাণ । তারপর একটি স্বাধীন পতাকা উড়লো । মানুষ উপহার পেলো একটি নতুন সূর্য । যেই পতাকার উদ্দেশ্য হলো সন্ত্রাসীদের কালো দাঁত ভেঙ্গে দেওয়া । মানুষে মানুষের সম্পৃতির বন্ধন গড়ে তোলা । একটি নির্লোভ‚ নিরহংকার‚ সাহসী এবং ভালো মানুষদের নিয়ে জাতি গঠন করা ।

মুক্তির পতাকা ছিনিয়ে বয়ে আনার পর মসজিদে মসজিদে দোয়া-কালাম পড়া শুরু হলো । মন্দিরে চললো দিনভর পূজো । গির্জায়‚ প্যাগোডায় চললো তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ।

এরকম গণজাগরণ পৃথিবীতে আগেও ঘটেছিল । আবার ঘটলো নতুন আরেক গণজাগরণ । মানুষের মধ্যে এই বিপ্লবী চেতনাতেই পেলো একটি স্বাধীন রাষ্ট্র । যেখানে আর নতুন করে দাঙ্গা-হাঙ্গামা ঘটলেই তা নির্মূল করা হবে কঠোরভাবে । হাঙ্গামা সৃষ্টিকারী জানোয়ারগুলোর জন্য একটি কূপ খনন করা হবে । যেখানে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে । এটি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা । যেন তারা আর নতুন করে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি না করে । সৃষ্টি করলে তাকে এই শাস্তি ভোগ করতে হবে । তারপর উপরওয়ালার বিচার উপরওয়ালা কাছে তো আছেই...

(ফুটনোটঃ উপরোক্ত লেখাটির কিছু অংশ স্বপ্নে পাওয়া এবং কিছু অংশ কল্পনাপ্রসূত ভাবনার আলোকে লেখা । ভুলত্রুটি মার্জনীয়!)


০৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ | শীতকাল | সোমবার
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×