somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক কাকতাড়ুয়া
জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

বিচিত্র পৃথিবী...

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহতা’আলা নির্দিষ্ট কিছু মানুষ দিয়েই নির্দিষ্ট কাজ করে নিয়ে থাকেন । সবার উপরেই দায়িত্ব-অদায়িত্ব বণ্টন করা আছে । তিনি কাউকে বানিয়েছেন বাদশা‚ কাউকে ফকির‚ কাউকে বিজ্ঞানী‚ কাউকে চিত্রশিল্পী; কাউকে এরকম বানিয়েছেন যাদের কষ্ট করে কিছু তৈরি করতে হয়না‚ লিখতে হয়না‚ ভাবতে হয়না ।

পৃথিবীর এত রং । অথচ সবাই সবার মতন নয়; কেউ বুদ্ধি-শ্রম দিয়ে তৈরি করবে আর অন্যকেউ সেটা উপভোগ করবে । তাই সব দায়িত্ব সবার জন্য নয়! তাই পৃথিবীতে আমরা সবাই আলাদা ।

যেমন একটি মৌচাকে যেমন পুরুষ মৌমাছির কাজ শুধু রাণীর সাথে যৌনসঙ্গম করা তেমনি কর্মীর কাজ হলো মধু সংগ্রহ‚ চাক পরিষ্কার করা আর রাণীর কাজ হলো প্রজনন করে সংখ্যা বৃদ্ধি করা । পিপীলিকার ক্ষেত্রেও এরকম দায়িত্ব ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে; পৃথিবীর সকল প্রজাতির প্রাণীর মধ্যেই আলাদা করে কাজ ভাগ করে দেয়া আছে ।

সাধারণত মায়ের পেট থেকে বের হওয়ার পরই মানুষের আসল পরিচিতি ঘটে । কেউবা নামীদামী ক্লিনিকে জন্মায়‚ কেউবা কুঁড়েঘরে‚ কেউবা ফুটপাতে । সবই আল্লাহ্ তা’আলার পূর্ব নির্ধারিত ফাইল ।

কি অদ্ভুত পৃথিবী । কেউ ভাবছে পৃথিবী থেকে শতকোটি মাইল দূরের ঐ মঙ্গল গ্রহে পানি আছে কি-না তা জানতে আর সেজন্য সেটা নিয়ে গবেষণা করছে । আর কেউবা সামান্য একটা বেতনের জন্য জুতোর তলা ক্ষয় করে ফেলতেছে । কেউ যেখানে মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে করতে হন্য হয়ে গেছে অন্যদিকে সন্ত্রাসীরা ভাবছে তাকে খুন করে টাকাগুলো কিভাবে ছিনিয়ে নেয়া যাবে ।

কোটি কোটি টাকা দিয়ে বিলাসী পন্য তৈরি করে বিক্রি করা হয় অথচ যেই লোক এটি তৈরি করে সেই কারিগরে-ই কখনও সেটা কেনার মতন সৌভাগ্য হয়না । কি বিচিত্র!


১লা ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | শুক্রবার
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×