somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক দুরন্তর মানুষ ও মানুষের ভাবনাচিন্তা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পৃথিবীতে খুবই সামান্য কিছু অসাধারণ লোক এসেছেন । যারা অসাধারণ সব কাজ করে গেছেন‚ করছেন । এই পৃথিবীর স্বার্থের জন্য যাদের খুবই প্রয়োজন । যারা আয়ত্ত করতে পেরেছেন অভাবনীয় কিছু; যা আপনার-আমার মত সাধারণ মস্তিষ্কে ধরবেনা অনেকসময় ।

বিভিন্ন সেক্টরের কিছু অসাধারণ মানুষ! কেউ সাদা চামড়ার‚ কেউ কালো চামড়ার‚ কেউ লম্বা‚ কেউ বেঁটে‚ কেউ মুসলমান‚ কেউ হিন্দু‚ কেউ খ্রিষ্টান‚ কেউবা অন্যকোনো ধর্মের আবার কেউবা নাস্তিক । দুইশো বছরের মানুষের ভাবনাচিন্তা‚ লক্ষ্য‚ পুস্তক‚ বিদ্যা একরকম ছিল‚ এখন পুরোপুরি অন্যরকম । পুরোনোকে মানুষ এখন আর খুব একটা বিশ্বাস করতে চায়না । মানুষ তার সাধারণ চোখ-মস্তিষ্কে যেটা দেখে সেটাই শুধু বিশ্বাস করতে চায়! প্রাকৃতিক‚ অলৌকিক‚ পরম্পরাগত‚ ধর্মগত‚ পুঁথিগত‚ বিভিন্ন বিদ্যাগত শক্তি সম্পর্কে মানুষের বিশ্বাস কমতেছে দিনদিন ।

মানুষ সৃষ্টির এত অল্প সময়েই মানুষ এত সুউচ্চে পৌঁছাতে পেরেছে । যা হয়তোবা ডারউইনের বিবর্তনবাদকেও কাবু করতে সমর্থ । ডারউইন এত সুক্ষ্ম সুক্ষ্ম পরীক্ষার দ্বারা/যাচাই-বাছাই দ্বারা প্রাণীর উত্তরসূরীর সূত্র মেলানোর চেষ্টাও বর্তমানে মানুষের তথা বিজ্ঞানের বিকাশকে পিছনে ফেলবে হয়তোবা । যদিও এটা ঘটেছে খুব স্বল্প সময়ে । মানুষ অগ্রগতি যেন চোখের পলকেই সব এক রূপ থেকে অন্যরূপে পাল্টে দিচ্ছে ।

আমার মনে হয় ১৮০০-২০০০ সালের মধ্যে মানুষ এমনকিছু খুঁজে পেতে শিখেছে বা খুঁজে পেয়েছে যার দ্বারাই এতটা অগ্রগতি লাভ করছে । যেমনটা সোনার খনিতে একটা সোনা খুঁজে পাওয়ার পর পরবর্তীতে সোনার খনি খনন কাজের মত । যার ফলে এতটা দুঃসাহসিক কাজ করতে সমর্থ হচ্ছে মানুষ । উন্নতিকামী মানুষ-স্বপ্নকে বাস্তবিক রূপ দেয়া মানুষ তাতে যেকোনোকিছুকেই উৎসর্গ করতে প্রস্তুত । সেটা যদি নিজের প্রাণ বা আরও দশটা প্রাণের বিনিময়ে হোক তথা শতকোটি কোষ ধ্বংস করে হলেও ।

আমার মাঝেমধ্যে ইচ্ছে করে এই অসাধারণ লোকগুলোর টুটি চেপে ধরে বলি‚ “এই ব্যাটা বল এইটা ক্যামনে আয়ত্ব করতে পারলি তুই? কিভাবে এইটা তৈরি করতে পারলি?”। হাহাহা!

—সাব্বির আহমেদ সাকিল
১৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | শুক্রবার
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×