somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক কাকতাড়ুয়া
জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

মায়েরা যেমন হয়—

২১ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিঠার সিজন আসলে মা পিঠা বানাতে থাকেন । আমরা উনুনের পাশে বসে গপগপ করে পিঠা খাই । মা পিঠা ভেজেই চলেন । কিন্তু কখনও দেখিনাই পিঠা ভেজে সবার আগে মা পিঠা টেস্ট করেছেন/করেন ।

বাড়িতে বিরিয়ানি রান্না হলে মা সবার প্লেটে প্লেটে খাবার সার্ভ করেন । আমরা খাওয়া শুরু করি । মা শেষেরদিকে এসে প্লেটে খাবার নেন । কখনও দেখিনাই মার প্লেটে গোশতের টুকরো কম হয় নাকি বেশি হয় ।(বেশি কখনোই হয়না ব্রো‚ কম-ই হয়!)

খাওয়া শেষ হলে প্লেটে হাত ধুয়ে ওভাবেই রেখে চলে আসি । মা খাওয়া শেষ করে সবার প্লেট‚ গ্লাসগুলো ভালোভাবে ওয়াশ করে তারপর ঘুমাতে যান । কখনও নিজের থেকে প্লেটগুলো নিজে পরিষ্কার করা হয়না ।

কাপড় নোংরা হলে আছাড় দিয়ে টিউবওয়েল পাড়ে গিয়ে দিয়ে আসি । মা আছাড় দিয়ে দিয়ে ময়লা পরিষ্কার করেন । কাপড় কাচতে কতটা ফোর্স লাগে তা আমরা কখনও জানার চেষ্টা করিনাই । আর মার সেই পরিষ্কার করা শার্ট-প্যান্ট পড়ে ফেসবুকে ঝকঝকে ছবি আপলোড করি ।

ঈদের দিনে মা তড়িঘড়ি করে সেমাই রান্না করেন‚ পোলাও-কোরমা রান্না করেন । সেমাই খেয়ে মাঠে চলে যাই‚ তারপর মা গোসল সারেন । মাঠের নামাজ পড়ে আসার পর থেকে শুরু করে আত্নীয়-স্বজনদের খাবার সার্ভ করেন । সকাল টু বিকাল পর্যন্ত ।
মুখ বুজে মা কাজ করে যান । পুরুষতান্ত্রিক সমাজে আমরা কখনও নারীর কাজগুলোকে মূল্যায়ন করতে শিখিনাই । পিঠা আগে কখনও খাননা‚ ভাত সবার শেষে নিয়ে খান‚ সংসারের ধোয়া-মোছার কাজগুলো সুনিপুণভাবেই করে থাকেন । টুকিটাকি সব কাজ করতেই থাকেন টুক-টুক করে; হাতটা কখনও রেহাই পায়না ।

পুরুষতান্ত্রিক সমাজে আমরা ধর্মমতে বিয়ে করলেও ধর্মমতে নারীদের সেই নিজস্ব স্পেসটা দিইনা । যদিও এসম্পর্কে আমি অভিজ্ঞ ব্যক্তি নই । তবে জগৎ-সংসারে যতটা দেখি সেটুকু থেকে শিক্ষা নিই‚ তাতে করে অভিজ্ঞতার ঝুলিতে কিছু জ্ঞান জমা হয় । নারীদের আবেগ-ভূষণ-উৎকণ্ঠা-চাওয়া-পাওয়ার কতটাইবা জানি-শুনি বা পূরণ করা হয় এই সমাজে । একজন নারীর কর্মগুলোকে কতটা মূল্যবান মনে করি আমরা!...কতটা করি?...

..এ নারী অনন্য...এ নারী অনবদ্য...এ নারী অপরূপ...

(ফুটনোটঃ উপরিউক্ত লেখাটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র । আমি এখানে নিজের উদাহরণটা প্রয়োগ করেছি শুধু । মাকে আমি কতটা কেয়ার করি বা হেল্প করি তা আপনার জানার কথা না; তাই সেটা নিয়ে অজ্ঞের মত প্রশ্নও তুলবেননা আশাকরি! আপনার বিবেক এবং উপলব্ধি জাগানোর জন্যই এটি লেখা হয়েছে । ধন্যবাদ ।)


—সাব্বির আহমেদ সাকিল
০৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | মঙ্গলবার | রাত্রি ১১ টা বেজে ১৩ মিনিট
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×