somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক কাকতাড়ুয়া
জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

আমরা সব মানুষরা কবে থেকে ভালোবাসতে শিখবো?...

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'টো মানুষ পাশাপাশি থেকেও জানতে পারেনা কেউ একে-অপরকে আদৌ মন থেকে মনে নিতে পেরেছে কি-না, ভালোবাসে কি-না | যেসব নারী সত্যিকার অর্থেই, প্রাকৃতির অর্থেই, নিঃস্বার্থপরতায় ভালোবাসতে জানেন তাঁদেরকে আমার কাছে "মহানারী" মনে হয় | যদিও "মহাপুরুষ" শব্দের কোনো বিপরীত শব্দ নেই, তবুও আমার নিজের মতো করে উপমা দিতে ইচ্ছে করে | অথচ তাঁর মনের মন্দিরে বসে থাকে অন্যজন | এক বিছানায় থেকে একে-অপরকে চিনতে পারেনা | যদিও পৃথিবীতে মহাপুরুষ, মহানারীর সংখ্যা খুবই নগন্য তবুও! ওরাই প্রকৃত প্রেমিক-প্রেমিকা হতে পারে | যাঁরা স্বার্থকতা খোঁজেনা, নিরাপত্তা খোঁজেনা | আর এই নগন্য মমহামানবদের খোঁজ পাওয়া যায় খুব কম!

ভালোবাসার ক্ষেত্রে সাধারণত জোর-জবরদস্তি চলেনা | চারপাশে এত এত বিচ্ছেদ, গুম, খুন, ধর্ষণ যেগুলো দেখে মন এমনিতেই বিষিয়ে ওঠে আমাদের | মনে প্রশ্ন জাগে, মানুষ আজও ভালোবাসতে জানলোনা কেন?

একটা কোলাহলপূর্ণ জায়গায় কাউকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করলেও আমাদের যায় আসেনা | সামান্য ঘৃণা প্রকাশ করেই শটকে যাই সেখান থেকে | পরেরদিন পত্রিকায় ফ্রন্টপেইজে উঠে আসে কোনো এক যুবকের রক্তাক্ত ছবি | প্রিন্টের কালিতে লাল ওঠে রক্তের দাগগুলো | অথচ প্রেমিক-প্রেমিকা সামান্য হাত ধরে হাঁটলেও আমরা ধিক্কার দিয়ে বসি, তাঁদের বিচ্ছেদ কামনা করি, ধ্বংস কামনা করি | চুমু খাওয়া দেখলেতো চাই যে পুরো আকাশটা প্রেমিক-প্রেমিকার মাথায় ভেঙ্গে পড়ুক | ধ্বংস হোক পৃথিবীর সমস্ত প্রেম-ভালোবাসা | একদিন হয়তোবা আসবে যেদিন প্রেমিক-প্রেমিকার জারুল গাছের নিচে জড়িয়ে ধরার ছবি ফ্রন্টপেইজে ছাপা হবে, যেদিন সব মানুষ ভালোবাসতে জানবে, ভালোবাসার মূল্য দিতে জানবে |

আকাশ থেকে বৃষ্টির মতো করে পড়বে বাহারি রকমের ফুল(বকুল, কদম, শিউলি) গোলাপের পাপড়ি কিংবা ম্যাগনেলিয়া কিংবা টিউলিপ অথবা অন্যসব ফুল | ইলশেগুঁড়ি বৃষ্টিতে আকাশ থেকে একরকম ফুল ঝরে পড়বে | ঝুম বৃষ্টিতে পড়বে আরেকরকম ফুল | ফুলের সুবাসে মাতোয়ারা হবে প্রেমিক-প্রেমিকা | বৃষ্টির ফোটার বদলে তাঁরা ভিজবে বিভিন্ন ফুলে ফুলে | আহ্!

মানুষ বরাবরই চায়, ভেঙ্গে যাক ভরসা রাখা হাত | একটি সরল মনের মৃত্যু হোক | এরকম কবে থেকে হলো মানুষ?

সামাজিক দু'জন নর-নারী যদি বলে—
—প্রেম চাই, ভালোবাসা চাই | দিবে কি?
—না, তারথেকে বরং ধ্বংস চাও, রক্ত চাও, খুন চাও | কারণ সেটাই সমাজ বেশী প্রাধান্য দেবে । চুমুর বদলে চাইতে পারো চাপাতি দিয়ে জখম হওয়া রক্ত | জড়িয়ে ধরার বদলে চাইতে পারো লাঠির পিটুনি!

আমরা শুধু সবকিছু স্রষ্টার ওপর ছেড়ে দিয়েই যেন বেঁচে যাই | কেউ ধর্ষণ হলো, তখন এক চান্সেই বিচার দিয়ে বসি স্রষ্টার কাছে! কেন? পৃথিবীতেও তো আইন-আদালত আছে তাঁদের দিয়েওতো শাস্তি ভোগ করানো যায় | অথচ এই সামান্যটুকু আমরা করতে পারিনা | শুধু শুধু স্রষ্টাকে দোষারোপ করে বেড়াচ্ছি | জোর-জবরদস্তি করে পাপ করছি সেখানেও স্রষ্টার কাছে ছেড়ে দিচ্ছি যে তিনি বিচার করবেন | তাহলে বিবেকবান মানুষ হিসেবে আমাদের যোগ্যতা কই থাকলো? এত এত আইনের ধারা, প্রশাসন, বিচার বিভাগ কেন প্রতিষ্ঠা হলো পৃথিবীতে? শেষখণ্ডে না হলে তখন নাহয় স্রষ্টার উপরে ছেড়ে দিই, তখন বিষয়টা মানানসই হয় |

অদ্ভুত সিস্টেমের মধ্যে আমরা আটকে থাকি সহস্র বছর ধরে | মানুষ আসবে...মানুষ যাবে এই নিয়মই চলবে | তবুও আমরা সত্যিকারের মানুষ হবোনা, মানুষকে ভজবোনা; সোনার মানুষ হবোনা!

⏭ সাব্বির আহমেদ সাকিল
⛔ ১৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ | শরতকাল | রোববার | ৩০ আগষ্ট ২০২০ ইং

#sabbirdiaries #প্রণয় #ভালোবাসা #প্রেমিকপ্রেমিকা
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×