somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক কাকতাড়ুয়া
জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

আমি তুমি ও আমরা

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যস্ত ঠিকানা ছেড়ে মানুষ তবুও ছুটে চলে, আমরা ছুটে চলি । আনমনেই অলৌকিক কিছু প্রশ্ন এসে জমাট বাঁধে আমাদের মাঝে । মরচে ধরা ভাবনাগুলোকে ভুলতে চেষ্টা করি । কোলাহলপূর্ণ পরিবেশ পছন্দ না হলেও দিব্যি কোলাহলেই মিশে থাকি । জীবন আমাদেরকে তার মত করে আলাদা করে গড়ে তোলে ।

সুরে সুরে কত শব্দ আসে মনের গহীনে, তবুও আমরা তার থেকে পালিয়ে চলি; কিন্তু পারিনা । অনিশ্চয়তা থাকা সত্ত্বেও হিজিবিজি সব পরিকল্পনা আঁটি । বিকেল হোক বা সন্ধ্যে হোক অথবা রাত আমরা নিজেকে আড়াল করে একটু আলাদা করে চলতে শিখে যাই ।

আবার ভালো থাকাতে অন্য কেউ এসে বাসা বাঁধে । চাওয়া-পাওয়া না থাকলেও তবুও আমরা সেসব উপেক্ষা করে চলতে শিখি । জীবন অদ্ভুত, খুব অদ্ভুত!
কেউ জীবনের মানে জানে, কেউ জানেনা, কেউবা খোঁজে পাগলের মত করে ।

নিজস্বতা বা একটা গণ্ডিকে কেন্দ্র করে আমরা গড়ে উঠি । সেই বাউন্ডারি ভেদ করে আমরা চিন্তাভাবনা করতে পারিনা । কারণ আমরা কোনো কাজ’ই অযথা করতে চাইনা, ফলাফলটা যেখানে শূন্য সেখানে আর আকাঙ্খা না বাড়িয়ে মুখ ফিরিয়ে নিই । ইচ্ছে করেই হোক বা অনিচ্ছায় । কতবার নিজেকেই নিজের কাছে হার মেনে যাই আমরা ।

সকালে উঠে দাঁতটা ব্রাশ করা, সকালের নাস্তা খাওয়া, দিনে তিনবেলা পেটপূজা করা, দুপুরে গোসল দেয়া সবই যেন একেকটা নিয়মের মত করে । এসব জিনিস আমাদের সাথে ঘটে বলেই আমরা সেভাবেই মেনে নিই । আমাদের জীবনকে জীবন হিসেবে দেখার ক্ষেত্রে সবার আলাদা । ঠিকানা নেই, গন্তব্য নেই, উদ্দেশ্য নেই, ভবিষ্যৎ নেই তবুও ক্লান্ত চোখে ভ্রান্তির মত করেই ছুঁটে চলি আমরা ।

ব্যস্ত শহরের বুকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট অনবরত হলুদ আলো দিয়েই যায় এদের কিন্তু কোনোকিছুই পাওয়া আশা থাকেনা । স্মৃতিতে অনেক প্রশ্নই আসে তবুও সেগুলোও কেমন করে হেয়ালী করে আলসেমিতে মেতে ওঠে । পিচঢালা রাজপথগুলোতেও একসময় গাড়ির সংখ্যাগুলো কমতে থাকে ।

এক শ্রেণীর মানুষ যারা সন্ধ্যে নামলেই বাড়ি ফেরার জন্য উতলা হয়ে ওঠে । আবার কেউবা রাতের আঁধারেই বেরিয়ে পড়ে, কেউ তো আবার যেই সকালে আমরা তৃপ্তি করে ঘুমাই সে সময়টাতে কিছু লোকও বেরিয়ে পড়ে জীবনের তাগিদে । একেকজন একেকরকম । আলাদা আলাদা, পুরোপুরি আলাদা ।

কেউ সারাদিন বাদাম...বাদাম বলে চিল্লায়, কেউবা আমড়া আমড়া বলে, কেউবা হাত-পা নেই তবুও রাস্তার পাশে বসে হাত পাতিয়ে “কিছু দান করেন” বলে কাকুতি মিনতি করে বেড়ায় । কেউবা কারও মাথায় অস্ত্র ঠেকিয়ে নিজের স্বার্থ অর্জনের চেষ্টা করে । কেউবা আবার নিজের ঘরের কথা চিন্তা না করে অসহায়দের পেটে লাথি দেয় । তবুও দিব্যি বেঁচে থাকে সবাই । সবাই একেকটা যোদ্ধা এখানে!

ইরেজার দিয়ে হয়ত কিছু লেখাকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিন্তু জীবনের ক্ষেত্রে কোনো ইরেজারের ব্যবস্থা নেই । অন্যর সুখ দেখেও কখনও কখনও নিজেকে ভালো রাখার চেষ্টা করে মানুষ । তিলে তিলে, খুব যত্ন করে ভালোবাসা গড়ে তোলাকেও হারায় অনেকেই । অথচ কেউ কারও ধার ধারেনা, কেউ কারও খোঁজ রাখেনা! নতুন আশা বাঁধে জীবন গড়ার জন্য । মুছে ফেলা বা ভুলে যাওয়া কোনোকিছুই হয়না আমাদের জীবনে । নিজেকে সায় দিই আমরা, অন্যরা ভালো থাকতে শেখানোর চেষ্টা করে । অথচ ক’জনইবা ভালো থাকে, সুখে থাকে!

রঙীন ভালোবাসা বা রঙীন স্বপ্ন দেখা সবার ক্ষেত্রে আলাদা, আবার সবাইকে এসব ক্ষেত্রে মানায়না । জীবনে সবকিছুকে প্রশ্রয় দিতে নেই, অবাধ্যতা থাকা সত্ত্বেও আমরা নিজেকে গড়ে তুলি । খুব কঠিনভাবে...সময় যত গড়ে নিজের প্রতি কঠোর করে গড়ে তোলার অঙ্গটা বেশ করে শিখতে শিখতে বড় হয়ে উঠি । কেউ সুখে বিলীন হয় আবার কেউবা দুঃখে...

-সাব্বির আহমেদ(আলোহীন ল্যাম্পপোস্ট)
১৩ ই ভাদ্র ১৪২৫, শরৎকাল | মঙ্গলবার | রাত ৯ টা ৫৭ মিনিট | কুড়িগ্রাম শহর

#কাব্যসমগ্র #sabbirdiaries
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×