somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ধূমকেতু এক্সপ্রেসে কিছু সুন্দর মুহূর্ত

৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত্রিকালে কত সুন্দর একটা সময় বয়ে যায় । একটা দীর্ঘ ট্রেন যাত্রা । দূর থেকে ভেসে আসছে কত উজ্জ্বল আলো । কত ছোট ছোট পল্লীগ্রাম পার হয়ে যায় । কত পুকুর‚ কত নদী পার হয়ে যায় কখনও ধীরে‚ কখনও জোরে ছুটে যাচ্ছে একটা দীর্ঘ বাহন । চারপাশে কত মানুষ‚ কত ধর্মের মানুষ‚ কত বর্ণের মানুষ‚ কত জাতের মানুষ; কেউ জেগে আছে কেউবা আবার ঘুমে অচেতন ।

ক্ষণিক পরপর রেলের ক্যাটারিং বয়রা চা-বিস্কিট‚ চিপস‚ পানি‚ চকলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে । আমার মনে হচ্ছে কোটি কোটি বছর ধরে যেন এই ট্রেন ছুটে চলছে । ডিজেলের পরিবর্তে যেন কয়লা দিয়ে ট্রেনটা চলছে ।

ঝোপঝাড়ে কতশত জোনাকিরা লুকোচুরি খেলছে । আবার ঝিঁঝিঁপোকারা ডাকাডাকি করছে । একটা স্টেশনে থামলে ইলশেগুঁড়ি বৃষ্টি নামছে আবার আরেক স্টেশনে বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই । প্রতিটা স্টেশনে দোকানিরা পসরা সাজিয়ে রেখেছে ফলমূল‚ কেক‚ বিস্কিট‚ কলা‚ পাউরুটি‚ কোমল পানীয় আরও কত বাহারি রকমের খাবার ।

দূরবর্তী কোচগুলো যেন খসে পড়া নক্ষত্রের মতো ছুটে যাচ্ছে এক মহাকাশ থেকে আরেক মহাকাশে । রাস্তার পাশের সোডিয়াম আলোর একটা নিদারুণ কম্বিনেশন । সবকিছুকে ছাপিয়ে জীবন যেন পার হয়ে যাচ্ছে একটা প্রাচীন নিঃসঙ্গতায় । রাতের মৃদু শীতল হাওয়া এসে রমণীর মুখের অবয়ব ঢেকে দিচ্ছে । তাঁর স্বচ্ছ হাসিতে যেন মোৎজার্টের অপেরা বেজে চলেছে ।

অজানা এক শিহরণ জাগছে অন্তরের ভিতরে । স্রষ্টার নির্দেশে কত সুন্দর পৃথিবীতে এসেছে ভাবা যায় । ঝড়ো হাওয়াতে আশেপাশে থেকে ঢুকে পড়ছে সজনে পাতা‚ আমের পাতা । আকাশজুড়ে শুকতারা দেখা যাচ্ছে । আর পাহাড়ের মতো শুভ্র নির্মল মেঘ ।

জ্বরের ঘোরে সবকিছুতে বিরক্তি লাগছে । তবুও অজানা কারণে মনটা ভালো লাগছে । হয়তোবা রাতের সৌন্দর্যে আমি বাঁধা পড়ে গেছি । আমি তো এরকমই বাঁধা পড়তে চাই কোনো এক রমণীর সাথে‚ যে কোটি বছর ধরে বিস্ময়ের অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে...আর আমি কোটি বছর ধরে ঠিক তাঁরই দিকে...

সাব্বির আহমেদ সাকিল
১৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | সোমবার | ৩০ আগস্ট ২০২১ ইং | রাত্রি ০৩ টা ০৯ মিনিট | ধুমকেতু এক্সপ্রেস(রাজশাহী-ঢাকা)

#সাব্বিরসাকিলর #ট্রেনযাত্রা #ধুমকেতু #রাজশাহী #ঢাকা #ভ্রমণডায়েরি
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×